- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ১৭, ২০২২
অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ
বুধবার বইমেলায় গুণিজন স্মৃতি পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। আজ সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
আজ বৃহস্পতিবার, অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন । সকাল ১১টা থেকে মেলা চলবে রাত ৯ টা পর্যন্ত । সকাল থেকেই মেলা প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন বইপ্রেমীরা। শেষ দিনে স্টলে স্টলে ঢু মেরে প্রিয় কবি, সাহিত্যেক, গল্পকার ও লেখকের বই সংগ্রহে ব্যস্ত আট থেকে আশি সকলেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আজ বাংলা একাডেমি বিভিন্ন কর্মসূচি পালন করছে । সকাল সাড়ে ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুর হয়েছে অনুষ্ঠানসূচি।
বিকেল ৩টায় অমর একুশের মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে ওয়েলকাম স্পিচ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা । প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুন-অর-রশিদ । আলোচনা করবেন নজরুল ইসলাম, স্বদেশ রায় ও মিজানুর রহমান ।
বিকেল ৪টায় ভাষাশহীদ মুক্তমঞ্চে শিশু-কিশোরদের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।গতকাল বুধবার অমর একুশে বইমেলায় গুণিজন স্মৃতি পুরস্কার ২০২২ ঘোষণা করা হয়েছে। আজ অমর একুশে বইমেলা ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারসমূহ প্রদান করা হবে ।
❤ Support Us








