Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ৯, ২০২২

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, ভোটগ্রহন ১৮ জুলাই

২৪ জুলাই মেয়াদ শেষ কোবিন্দের।

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, ভোটগ্রহন ১৮ জুলাই

২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের। তার আগেই নির্বাচন করা হবে নয়া রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, ১৮ জুলাই হবে ভোটগ্রহণ । ভোট গণনা হবে ২১ জুলাই। নয়া দিল্লিতেই হবে ভোট গণনা।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুপুর তিনটেয় একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। সেখানেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশনের তরফে জানানো হয়েছে, এই নির্বাচনে ভোট দেবেন মোট ৪, ৮০৯ জন ভোটার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, কোনও রাজনৈতিক দল হুইপ জারি করতে পারবে না । এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটপ্রক্রিয়ায় কোনও প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হবে না। একমাত্র পচনশীল জৈব সামগ্রীই ব্যবহার করা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট-

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির দিন- ১৫ জুন, নোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন- ২৯ জুন, মনোনয়পত্র স্ক্রুটিনির দিন- ৩০ জুন,
প্রার্থীপদ প্রত্যাহারে শেষ দিন- ২ জুলাই আর  ভোটগ্রহণের দিন (যদি দরকার পড়ে)- ১৮ জুলাই।গণনার দিন (যদি ভোট হয়)- ২১ জুলাই ।

জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টি সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আলোচনা করছে। জোটসঙ্গীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তারা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীণ পট্টনায়কের বিজু জনতা দল ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে যৌথভাবে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধী শিবিরেও আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। সেই ইলেক্টোরাল কলেজে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদরা এবং সব রাজ্যের বিধানসভার নির্বাচিত বিধায়করা থাকেন। থাকেন দিল্লি ও পুদুচেরীর বিধায়করাও।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!