- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ১১, ২০২৩
গানে গোল্ডেন গ্লোব পেল ভারতীয় চলচ্চিত্র RRR। সেরা চলচ্চিত্র এবং পরিচালকের শিরোপা স্পিলবার্গের
গোটা দেশে দারুন জনপ্রিয় হয়ে উঠেছিল RRR সিনেমার গান “নাটু নাটু”। এবার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত গোল্ডেন গ্লোবের মঞ্চে অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মানে সম্মানিত সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জের এই “নাটু নাটু” গানটি। প্রথমবার দক্ষিণী ছবির হাত ধরে গোল্ডেন গ্লোব সম্মান এল ভারতের ঘরে।
দুটি বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এসএস রাজামৌলির সিনেমাটি। অরিজিনাল নন ইংলিশ বেস্ট ফিল্ম ক্যাটাগরিতেও মনোনীত হয়েছে RRR। গানের ক্যাটাগরিতে নাটু নাটু-র সঙ্গে লড়াইতে ছিল টেলর সুইফটের ক্যারোলিনার ফ্রম হোয়ার ক্রাউডাস সিং, সিওাও পাপা -গুলিরমো ডেল তোরো-র পিনোচিও, লেডি গাগা-র হোল্ড মাই হ্যান্ড – টপ গান, মাভেরিকের লিফট মি আপ – ব্ল্যাক প্যান্থারের মতো অ্যালবামের গান৷ তাদের টেক্কা দিয়ে RRR-এর “নাটু নাটু” জিতে নিল গোল্ডেন গ্লোব৷
স্টিভেন স্পিলবার্গের চলচ্চিত্র “দ্য ফ্যাবেলম্যানস” সবচেয়ে বড় দুটি পুরস্কার জিতেছে – সেরা চলচ্চিত্র (নাটক) এবং সেরা পরিচালক। “দ্য ব্যানশিস অফ ইনিশেরিনের পাশাপাশি সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি), সেরা চলচ্চিত্র অভিনেতার (মিউজিক্যাল/কমেডি) পুরস্কার জিতেছেন কলিন ফারেল। “এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস” সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রীর (মিউজিক্যাল/কমেডি) সম্মান পেয়েছেন মিশেল ইয়েহে। সেরা পার্শ্ব অভিনেতার (চলচ্চিত্র) পুরস্কার জিতেছেন হুয়ে কোয়ান।
গোল্ডেন গ্লোব ফিল্ম এবং টেলিভিশন অনুষ্ঠানে চলচ্চিত্র বিভাগে পুরস্কার বিজয়ীদের তালিকা:
সেরা চলচ্চিত্র (ড্রামা) – দ্য ফেবেলম্যানস
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) – দ্য ব্যানশিস অফ ইনিশারিন
সেরা পরিচালক – স্টিভেন স্পিলবার্গ, দ্য ফ্যাবেলম্যানস
সেরা অভিনেত্রী (ড্রামা) – কেট ব্ল্যাঞ্চেট, টার
সেরা অভিনেতা (ড্রামা) – অস্টিন বাটলার, এলভিস
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) – মিশেল ইয়েহ, এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) – কলিন ফারেল, দ্য ব্যানশিস অফ ইনিশারিন
সেরা সহ অভিনেত্রী – অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা সহ অভিনেতা – কে হুয় কোয়ান,
সেরা চিত্রনাট্য – মার্টিন ম্যাকডোনাগ, দ্য ব্যানশিস অফ ইনিশারিন
সেরা নন-ইংরেজি ভাষার চলচ্চিত্র – আর্জেন্টিনা,
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম – গুইলারমো দেল তোরোর “পিনোচিও”
বেস্ট অরিজিনাল স্কোর – জাস্টিন হারউইটস, ব্যাবিলন
❤ Support Us








