- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৬, ২০২৩
আইপিএল ফাইনালের টিকিট নিয়ে আমেদাবাদে বিশৃঙ্খলা
আইপিএল ফাইনালের টিকিট সংগ্রহ করা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টিকিট সংগ্রহ করতে গিয়ে স্টেডিয়ামের সামনে পদপিস্ট বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী। তবে হতাহতের কোনও খবর নেই।
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে। চেন্নাই সুপার কিংস আগেই ফাইনালে উঠে গেছে। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যে একটা দল ফাইনালে উঠে আসবে। হয়তো এবারের ফাইনালই ধোনির জীবনের শেষ আইপিএল। তাই ধোনিভক্তদের মধ্যে টিকিটের বিশাল চাহিদা। আর টিকিট সংগ্রহ করতে গিয়ে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
অনলাইন টিকিট বিক্রির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড পেটিএমের সঙ্গে চুক্তি করেছিল। অনলাইন টিকিট কাটার পর ক্রিকেটপ্রেমীদের স্টেডিয়াম থেকে স্বশরীরে টিকিট সংগ্রহ করতে হয়। আর এই টিকিট সংগ্রহ করার সময় প্রচুর ভিড় হয়েছিল। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার সময় প্রচন্ড গরমে দর্শকরা বিরক্ত হয়ে ওঠেন। সেই সময় লাইন ভেঙে অনেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতেই বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকেই পদপিস্ট হন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনলাইনে টিকিট বুকিং করার প্রক্রিয়া নিয়ে অনেকেই বিরক্ত। অনেকের দাবি, তাঁরা প্রতারিত হয়েছেন। একজন ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে, টিকিট বিক্রির জন্য অনলাইন খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেছে।
❤ Support Us







