Advertisement
  • বি। দে । শ
  • জুন ৯, ২০২৬

ট্রাম্প আরোপিত এইচ-১ বি ভিসা ফি বাতিল, রায় ফেডারেল আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রাম্প আরোপিত এইচ-১ বি ভিসা ফি বাতিল, রায় ফেডারেল আদালতের

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের জন্য সুখবর। এইচ-১বি ভিসার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত ১ লক্ষ ডলার ফি বাতিল করে দিয়েছে ম্যাসাচুসেটসের এক ফেডারেল আদালত। ফেডারেল আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইন্দো-আমেরিকানরা। তাঁরা বলেছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা ক্ষেত্রে আমেরিকার প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখার জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত বছর সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্প নতুন এইচ-১বি ভিসা আবেদনের সঙ্গে ১ লক্ষ ডলার ফি যুক্ত করার এক আদেশে স্বাক্ষর করেছিলেন। সোমবার ম্যাসাচুসেটসের এক ফেডারেল বিচারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক এইচ-১বি আবেদনের ওপর আরোপিত সেই ১ লক্ষ ডলারের ফি বাতিল করে দিয়েছেন। আদালত এই ফি-কে অবৈধ ঘোষণা করেছে। কারণ এই ফি আরোপের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন ছিল না। 

আদালতের এই সিদ্ধান্ত প্রসঙ্গে ইন্ডিয়াস্পোরার নির্বাহী পরিচালক সঞ্জীব জোশিপুরা বলেছেন, ইন্ডিয়াস্পোরার নির্বাহী পরিচালক সঞ্জীব জোশিপুরা বলেছেন, আদালতের এই আদেশ এইচ-১বি ভিসার সঙ্গে জড়িত সকলকে স্বস্তি দেবে, কিন্তু প্রশ্ন থেকে যায় যে বিষয়টি সত্যিই শেষ হয়েছে কি না। তিনি বলেন, “উদ্ভাবন, গবেষণা এবং উদ্যোক্তা ক্ষেত্রে আমেরিকার প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখার জন্য আদালতের সিদ্ধান্তটি সঠিক।” তিনি আরও বলেছেন যে, আমেরিকার প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং উন্নত উৎপাদন খাতের ধারাবাহিক প্রবৃদ্ধির জন্য উচ্চ দক্ষতাসম্পন্ন বৈশ্বিক প্রতিভার প্রবেশাধিকার অপরিহার্য। এই সিদ্ধান্তটি এই নীতিকে আরও শক্তিশালী করে যে বড় ধরনের নীতিগত পরিবর্তন অবশ্যই আইনি কর্তৃত্ব এবং অর্থনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে হতে হবে।”

ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজের নীতি ও কৌশল বিভাগের প্রধান খান্দেরাও কান্দ বলেছেন, “এইচ-১বি ভিসার ওপর এক লক্ষ ডলার ফি বাতিল করে ম্যাসাচুসেটস ফেডারেল আদালতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটি কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ব্যবস্থায় নিশ্চয়তা ও ন্যায্যতা ফিরিয়ে আনবে।” তিনি আরও বলেন, “এফআইআইডিএস বিশ্বাস করে, একটা ভারসাম্যপূর্ণ ও মেধাভিত্তিক অভিবাসন ব্যবস্থা আমেরিকান ব্যবসা ও সামগ্রিক অর্থনীতি উভয়কেই শক্তিশালী করে।”

 তবে, জোশিপুরা সতর্ক করেছেন যে মার্কিন প্রশাসন আইনসম্মতভাবেই এইচ-১বি ভিসা ধারীদের জন্য পদ্ধতিগত বাধা তৈরি করতে পারে। প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন যে, নির্বাহী বিভাগ যদি প্রশাসনের ঘোষিত নীতিগত অগ্রাধিকার অনুযায়ী এইচ-১বি ভিসাধারীদের ওপর বিধিনিষেধ আরোপ করতে চায়, তবে তারা এমন পদ্ধতিগত উপায়ে তা করতে পারে যা মার্কিন আইন লঙ্ঘন করে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!