Advertisement
  • বি। দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৬

এশিয়ান গেমসের মাঝেই জাপানে টাইফুনের তাণ্ডব, বাতিল ৩০০-র বেশি উড়ান, স্থগিত একাধিক ইভেন্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান গেমসের মাঝেই জাপানে টাইফুনের তাণ্ডব, বাতিল ৩০০-র বেশি উড়ান, স্থগিত একাধিক ইভেন্ট

এশিয়ান গেমস চলাকালীন টাইফুনের কবলে জাপান। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দুজুয়ান জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী কাতসুরা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অগ্রসর হওয়ার সময় ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার বেগে এগিয়ে যায়। টাইফুনের প্রভাবে টোকিওর নিকটবর্তী এলাকায় ব্যাপক পরিবহন বিশৃঙ্খলা, বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। প্রভাব পড়েছে এশিয়ান গেমসেও। বেশ কয়েকটা ইভেন্ট স্থগিত করা হয়েছে।

সোমবার, টাইফুন দুজুয়ানের জন্য ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। সিএনএ-র প্রতিবেদন অনুসারে, টাইফুন দুজুয়ান প্রভাবে ব্যাপক রিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মের শেষ থেকে শরতের শুরু পর্যন্ত জাপানে প্রায়শই ভয়ংকর টাইফুন আঘাত হানে। এই ঝড় ইতিমধ্যেই এশিয়ান গেমসের কিছু ইভেন্টে ব্যাঘাত ঘটিয়েছে। সোমবার যখন টাইফুন দুজুয়ান টোকিওর নিকটবর্তী কাতসুরা শহরের ওপর দিয়ে বয়ে যায়, তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় আনুমানিক ১৪৪ কিলোমিটার ছিল।

ঝড়ের কারণে জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে টোকিওর কাছে ৯০০০–এরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার ১৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টোকিওর পাশাপাশি চিবা, কানাগাওয়া এবং শিযুওকা প্রিফেকচারের জন্য ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। রেল কর্তৃপক্ষ টোকিও এবং এর আশেপাশের এলাকার কিছু ট্রেন লাইনে পরিষেবা স্থগিত রেখেছে।

এদিকে, ঝড়ের কারণে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের অশ্বারোহণ প্রতিযোগিতা  মঙ্গলবার পর্যন্ত স্থগিত করেছেন। এই টাইফুনের কারণে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির যাত্রাও চার ঘণ্টা বিলম্বিত হয়। টাইফুন দুজুয়ানের কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম ভিডিও গেম বাণিজ্য মেলা, টোকিও গেম শো, সোমবার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়। চিবাতে একটা বড় আউটডোর সঙ্গীত উৎসব এবং বেসবল ম্যাচও বাতিল করা হয়েছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে কামাকুরা এলাকার জলমগ্ন রাস্তাঘাট দেখা গেছে। কামাকুরার মেয়র তাকাশি মাতসুও এক্স-কে বলেন, ‘‌শহরের অনেক অংশ প্লাবিত হওয়ায় গাড়ি চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!