Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ২৬, ২০২৫

উত্তম স্মরণে চলচ্চিত্র উৎসব পূর্বস্থলীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তম স্মরণে চলচ্চিত্র উৎসব পূর্বস্থলীতে

মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে শুরু হল  ‘উত্তম কুমার চলচ্চিত্র উৎসব’। পূর্বস্থলী ১নং ব্লকের নজরুল মঞ্চে উৎসবের সূচনা করলেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকরা।   শ্রীরামপুর-পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের ব্যবস্থাপনায় নজরুল মঞ্চে বড় পর্দায় উত্তমকুমার অভিনীত সিনেমা ‘অমানুষ’ দিয়ে চলচ্চিত্র উৎসব সূচনা হয়। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘উত্তমকুমার আজও বাঙালির হৃদয়ের মহানায়ক। তাঁর স্মরণে চলচ্চিত্র উৎসবের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিন্দন।’ জানা গেল, চার দিনের উৎসবে উত্তম কুমার অভিনীত আনন্দ আশ্রম, সপ্তপদী, সাগরিকা প্রভৃতি সিনেমা দেখানো হবে। উৎসবকে ঘিরে এলাকার মানুষজনের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!