- এই মুহূর্তে চা । রু । ল । তা
- জানুয়ারি ৩, ২০২৩
সিয়াচেনে নিযুক্ত হলেন দেশের প্রথম মহিলা সেনা আধিকারিক শিবা
দেশের মেয়েদের জন্য গৌরবের দিন। দুর্গম পর্বত চূড়ায় নিযুক্ত হলেন ভারতীয় কন্যা ক্যাপ্টেন শিবা চৌহান।
সিয়াচেনের পর্বতচূড়ায় পৌঁছালেন ক্যাপ্টেন শিবা চৌহান। মঙ্গলবার ভারতীয় সেনা তাদের টুইটার অ্যাকাউন্টে জানান যে ফায়ার অ্যাণ্ড ফিউরি করপস বিভাগের আধিকারিক শিবা চৌহান সিয়াচনের কুমার পোস্টে নিযুক্ত হয়েছেন। ভারতের প্রথম কোন মহিলা সেনা আধিকারিক এই দুর্গম জায়গায় নিযুক্ত হলেন।
প্রসঙ্গত, সিয়াচেন হল বিশ্বের সবথেকে উচ্চতম যুদ্ধক্ষেত্র।এর আগে সিয়াচেনের ১৫,৬৩২ ফুট উচ্চতায় কুমার পোস্টে একটি বিশেষভাবে সক্ষম অভিযাত্রীদের দল পৌঁছাতে পেরেছিল ২০২১ এর সেপ্টেম্বরে। আজকে শিবা চৌহানের সেই উচ্চতায় পৌঁছানো দেশের মেয়েদের সেনায় যোগ দিতে আরও উৎসাহিত করবে বলে জানালেন সেনা বিভাগের উচ্চ পদস্থ সামরিক কর্তারা।
❤ Support Us








