- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৫, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপে থাকছে না চারবারের বিশ্বকাপজয়ী টিম সহ ৫ বড় দল
আগামী ১২ জুন শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারর বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও মেক্সিকো এবং কানাডা প্রতিযোগিতার আয়োজক। এবছর বিশ্বকাপে রেকর্ড সংখ্যক ৪৮টি দল অংশগ্রহণ করছে। তবে উল্লেখযোগ্য হল, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিসহ পাঁচটি বড় দলকে এবছর বিশ্বকাপে দেখা যাবে না। ইতালি ছাড়াও ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নাইজেরিয়া, ডেনমার্ক, পোল্যান্ড এবং ইউক্রেন।
২০২৬ বিশ্বকাপে ইতালির না থাকাটা অবাক করার মতোই ঘটনা। ইতালি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে। এরপর ১৯৩৮ সালেও খেতাব ধরে রাখে। দীর্ঘ ৪৪ বছরের খরা কাটিয়ে ১৯৮২ সালে তৃতীয়বার বিশ্বকাপ জেতে ইতালি। এরপর ২৪ বছর পর ২০০৬ সালে চতুর্থবার বিশ্বকাপ জেতে।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ইতালি বর্তমানে দ্বাদশ স্থানে রয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বার ইতালি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্লেঅফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে এবছর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ইতালি।
ইতালির মতো ডেনমার্কও প্লেঅফ ফাইনালে টাইব্রেকারে হেরে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। বর্তমান ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০ তম স্থানে রয়েছে ডেনমার্ক। ডেনমার্কে ২০২২ কাতার বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হয়েছিল। ফিফা র্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে থাকা নাইজেরিয়াকেও এবছর বিশ্বকাপে দেখা যাবে না। এই নিয়ে টানা দ্বিতীয়বার নাইজেরিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পেল না। নাইজেরিয়া আগের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। নাইজেরিয়ার পরিবর্তে ডিআর কঙ্গো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে।
২০ বছর আগে ২০০৬ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিল ইউক্রেন। ফিফা র্যাঙ্কিংয়ে ইউক্রেন রয়েছে ৩২ নম্বরে। উয়েফা বাছাইপর্বের প্লেঅফে সুইডেনের কাছে হেরে এবছর বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে ইউক্রেন। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ৩৫তম স্থানে রয়েছে পোল্যান্ড। উয়েফা বাছাইপর্বের প্লেঅফ ফাইনালে সুইডেনের কাছে ৩–২ গোলে হেরে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি পোল্যান্ড। কাতার বিশ্বকাপে প্রি–কোয়ার্টার পর্যন্ত পৌঁছেছিল তারা।
❤ Support Us






