Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১, ২০২৪

ভারতের হেড কোচ হিসেবে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন গৌতম গম্ভীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের হেড কোচ হিসেবে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন গৌতম গম্ভীর

ভারতীয় ক্রিকেট দলে হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি কে হবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করছিল। রাহুল দ্রাবিড়ের পরিবর্ত হিসেবে প্রথম থেকেই গৌতম গম্ভীরকে পছন্দ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। যা খবর তিনিই হতে চলেছেন রোহিত শর্মাদের নতুন হেড স্যার।

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। নতুন কোচ নির্বাচনের জন্য বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৭ মে আবেদনের শেষ তারিখ ছিল। বেশ কয়েকজন আবেদন করেছেন। আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকার নিয়েই কোচ নিয়োগ করার কথা ক্রিকেট বোর্ডের। কিন্তু ভারতীয় বোর্ড চায় গৌতম গম্ভীরকে দায়িত্ব দিতে।

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর। এবছর আইপিএল ফাইনালের পরপরই তাঁর সঙ্গে কথা বলেছিলেন বোর্ড সচিব জয় শাহ। পরে জয় শাহ, বোর্ড প্রেসিডেন্ট রজার বিনিসহ ভারতীয় বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন গম্ভীর। সেই আলোচনাতেই গম্ভীরকে কোচ হওয়ার জন্য অনুরোধ করা হয়। যদিও ভারতের এই প্রাক্তন ওপেনারের কোনও জাতীয় দলের হেড কোচ বা আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তিনি শুধুমাত্র মেন্টরের দায়িত্ব পালন করেছেন। কলকাতা নাইট রাইডার্স-এর দায়িত্ব নেওয়ার আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন গৌতম গম্ভীর। বোর্ডের একটি সূত্র থেকে জানা গেছে গম্ভীর জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।

ভারতের লক্ষ্য ২০১৭ একদিনের ক্রিকেট বিশ্বকাপ সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে গম্ভীরের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁকে তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!