- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৯, ২০২৩
গ্লোবাল চেস লিগ নিয়ে আশাবাদী হাম্পি
টেক মাহিন্দ্রা ও ফিডে–র যৌথ উদ্যোগে দুবাইতে অনুষ্ঠিত হবে গ্লোবাল চেস লিগ। কোনেরু হাম্পি বলেন, ‘এই প্রথম কোনও ভারতীয় কর্পোরেট গ্রুপ দাবা লিগ আয়োজন করতে এগিয়ে আসছে। দাবা এখন আগের তুলনায় অনেক পরিবর্তিত হচ্ছে
টেক মাহিন্দ্রা ও ফিডে–র যৌথ উদ্যোগে দুবাইতে অনুষ্ঠিত হবে গ্লোবাল চেস লিগ। প্রাক্তন বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি মনে করছেন এই গ্লোবাল চেস লিগ সারা বিশ্বের দাবা সংগঠকদের জন্য অনুপ্রেরণা হবে।
২১ জুন থেকে ২ জুলাই দুবাইটে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হবে গ্লোবাল চেস লিগ। পুরুষ, মহিলা এবং জুনিয়র খেলোয়াড়দের মিশ্র দল নিয়ে এই র্যাপিট দাবা প্রতিযোগিতা হবে। ডবল রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে ৬টি দল ১০টি ম্যাচে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফিডের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করছে টেক মাহিন্দ্রা।
এই প্রতিযোগিতার ব্যাপারে কোনেরু হাম্পি বলেন, ‘এই প্রথম কোনও ভারতীয় কর্পোরেট গ্রুপ দাবা লিগ আয়োজন করতে এগিয়ে আসছে। দাবা এখন আগের তুলনায় অনেক পরিবর্তিত হচ্ছে। দর্শকদের কথা ভেবে আয়োজকরা চেষ্টা করছে আরও আকর্ষণীয় করে তোলার। আমরা মজাদার উপায়ে স্বল্প সময়ের ফর্ম্যাটগুলিও উপভোগ করি। যা দর্শকদের জন্য আরও বিনোদনমূলক হবে।’
৩৬ বছর বয়সী হাম্পি এশিয়ান গেমসে দু’বার সোনা জিতেছেন। তিনি মাত্র ১৫ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হন। ৬ বছর বয়সে তিনি যখন খেলা শুরু করেছিলেন, তখন দাবার অনেক বিকাশ ঘটেছিল। হাম্পি বলেন, ‘দাবা ক্রমাগত বিকশিত হচ্ছে। আমাদের দেশে এখন অনেক গ্র্যান্ডমাস্টার আছে। আমি যখন দাবা শুরু করি, সেই সময় ভারত দাবাতে দ্রুত উন্নতি করছিল।’ তিনি আরও বলেন, ‘দাবা খেলার জন্য প্রচুর অনুশীলন এবং শারীরিক ফিটনেস প্রয়োজন হয়। সেরা পারফর্ম করার জন্য স্ট্যামিনা দরকার। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।’
হাম্পি বিশ্বাস করেন, বিশ্ব জুড়ে মহিলাদের খেলাধুলার বর্তমান উত্থানের সাথে মাতৃত্ব অর্জনের পরেও মহিলা ক্রীড়াবিদদের খেলা চালিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘অনেক মা আছে যারা তাদের খেলাধূলার কেরিয়ারে সফল। আমি দুই দিক সামলাতে পেরেছি। এতে আমি গর্বিত। ভারতে মহিলা দাবা খেলোয়াড়দের বৃদ্ধি পুরুষদের তুলনায় বেশ কম। পুরুষদের সার্কিটে অনেক তরুণ আছে, কিন্তু মহিলাদের দাবাতে মাত্র কয়েকজন। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় প্রতিভা অনেক কম।’
❤ Support Us







