Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২, ২০২৪

শিরোনামে হাথরসঃ ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু, শোক প্রকাশ যোগী- মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
শিরোনামে হাথরসঃ ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু, শোক প্রকাশ যোগী- মোদির

আবার খবরের শিরোনামে উত্তর প্রদেশের হাথরস। এক ধার্মিক সম্মেলনে পদপিষ্ঠ হয়ে মৃত মহিলা ও শিশুসহ ৫০। এক স্বাস্থ্য কেন্দ্রের ভিডিওতে দেখা গেছে বাস ও টেম্পো করে আত্মীয় পরিজনদের সামনে মৃতদের ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক কমিটি গঠন করে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইটার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উমেশ কুমার ত্রিপাঠি জানান তাদের কাছে ২৫জন মহিলা এবং দুজন পুরুষের শবদেহ এসেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইটার পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন মৃতদের মধ্যে তিনজন শিশু। আবার পুলিশ সুপারের মতে ময়নাতদন্তে পাঠানো দেহের মধ্যে ২৩ জন মহিলা ও ৩ জন শিশু। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন উত্তর প্রদেশ সরকার আহতদের সব রকম সাহায্য করবে । দুই মন্ত্রী লক্ষী নারায়ণ সিংহ ও সন্দীপ সিংহ সেই সঙ্গে পুলিশের ডিজিপি ও মুখ্য সচিবও রওনা দিয়েছেন দুর্ঘটনাস্থলের দিকে। আহত এক মহিলার মতে ধর্ম সভা শেষে বেরোনোর সময় এই দুর্ঘটনা ঘটে।

হাথরাসের সিকান্দারা রাউ শহরে এক ধর্ম প্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।সেই সময় এই ঘটনা ঘটে। সিকন্দরারাউ হাসপাতালে আহতদের নিয়ে গেলেও চিকিৎসা করার জন্য পর্যাপ্ত চিকিৎসক উপস্থিত ছিলেননা । হাসপাতালে এক জনমাত্র চিকিৎসক ছিলেন। গাফিলতিরও অভিযোগ তুলেছেন তাঁরা।

সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, হাথরসে বহু মানুষের দুঃখজনক মৃত্যুর খবর পেয়েছি। তাঁদের সকলের প্রতি অআমার সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। রাজ্যের তরফে ত্রাণ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের আধিকারিকরা উত্তর প্রদেশ প্রশাসনের কাছে নিয়মিত খবর রাখছেন। কেন্দ্রের তরফে আহতদের সবরকম সহায়তার প্রতিশ্রুতি রইল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!