Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ১৫, ২০২৩

চিত্রনাট্য লেখকদের লড়াইয়ের পাশে হলিউডের অভিনেতারা।সমর্থন তাবড় তাবড় তারকাদের। প্রশ্নের মুখে বিগ বাজেটের একাধিক ছবির ভবিষ্যৎ

আরম্ভ ওয়েব ডেস্ক
চিত্রনাট্য লেখকদের লড়াইয়ের পাশে  হলিউডের  অভিনেতারা।সমর্থন  তাবড় তাবড়  তারকাদের।  প্রশ্নের মুখে বিগ বাজেটের একাধিক ছবির ভবিষ্যৎ

আগামী দিনে কি আদৌ দেখা যাবে ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘অবতার’-ছবির সিকোয়েল? চিত্রনাট্য লেখকদের ধর্মঘটে ও তাঁর সঙ্গে অভিনেতাদের যোগদানে এখন এ প্রশ্নই ঘোরাফেরা করে বেড়াচ্ছে দর্শকদের মনে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মার্কিন মুলুকের তাবড় তাবড় তারকাদের যোগদান। যা নতুন প্রজন্মের কাছে অভাবনীয়। তাই সিনেপ্রেমীদের এ সংশয়কে কখনোই অমূলক বলা যাবে না।

 

View this post on Instagram

 

A post shared by Jamie Lee Curtis (@jamieleecurtis)

গত ছয় দশকে সবথেকে বড়ো আন্দোলনে সামিল হয়েছেন হলিউডের শিল্পী ও কলাকুশলীরা। বৃহস্পতিবার প্রযোজকদের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর সেদিন থেকেই অভিনেতাদের ইউনিয়ন সিদ্ধান্ত নেয়, রাস্তায় নেমে ধর্মঘট করবেন তাঁরা। তাঁদের দাবি একাধিক। যার মধ্যে রয়েছে, বেতন বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না করা, কর্মক্ষেত্রে কাজের পরিবেশ মানোন্নত করা প্রভৃতি। উল্লেখ্য, একই দাবিতে মে মাস থেকে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন চিত্রনাট্যকার ও গল্পলেখকরা। এবার তাদের সঙ্গে অভিনেতাদের যোগদানে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। । সিনেমার অভিনেতাদের ইউনিয়ন স্ক্রীন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অফ রেডিও এণ্ড টেলিভিশন আর্টিস্ট জানিয়েছে, আলোচনায় কোনো সুষ্ঠু সমাধানে আসতে চান না প্রযোজকদের সংগঠন। তাই ১লক্ষ ৬০ হাজার শিল্পীকে আজ লড়াইয়ের পথ বেছে নিতে হয়েছে । মধ্য রাত থেকেই কাজ বন্ধ করে দিয়েছেন। শুক্রবার থেকেই জড়ো হয়েছেন লস এঞ্জেলস ও নিউ ইয়র্কের সুবিখ্যাত প্রযোজনা সংস্থার কার্যালয়ের সামনে। বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে এখন সেগুলোর কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

হলিউডের তাবড় তাবড় নায়ক নায়িকারা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউণ্ট থেকে এ বিষয়ে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। মার্ভেল খ্যাত জেরেমি রেনার, অস্কার জয়ী জেমি লি কার্টিস প্রত্যেকেই জানিয়েছেন তাঁরা নিজেদের সামাজিক মাধ্যম থেকে কোনোভাবেই আর ছবির প্রমোশন করবেন না। ইতিমধ্যে জানা গেছে ধর্মঘট ঘোষিত হওয়ার পরে পরেই সিলিয়ান মারফি, ম্যাট ডামোন, এনিলি ব্লান্টের মতো শিল্পীরা ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ওপেনহআইমারের লণ্ডন প্রিমিয়ার থেকে ফিরে এসেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

শুধুমাত্র অভিনেতা নয়, এখন এই লড়াইয়ের পরিসর আরো ব্যাপ্তি লাভ করেছে। সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, স্টান্ট পারফর্মার, পাপেট এবং মোশন পিকচার নিয়ে যাঁরা কাজ করে থাকেন তাঁরা সকলেই ধর্মঘটে অংশ নিচ্ছেন। ক্যালিফোর্নিয়ায় নেটফ্লিক্সের সদর দফতর এবং প্যারামাউন্ট,ওয়ার্নার ব্রস, ডিজনির সামনে এখন যেন স্মবেত জনতার ঢল। উপরোক্ত দাবি ছাড়াও, পেনশন এবং স্বাস্থ্যসেবা বিমাগুলতেও উল্লেখযোগ্য বৃদ্ধি, বড়ো বাজেটের স্ট্রিমিং শো থেকে প্রদত্ত বিদেশী অবশিষ্টাংশে ৭৬ শতাংশ বাড়াবার প্রস্তাব রেখেছেন তাঁরা। এখন তা প্রযোজকরা মানবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তবে যে ঐক্যের ছবি হলিউড দেখাচ্ছে। তা সমসাময়িক পৃথিবীতে আর কোনো চলচ্চিত্র শিল্পে চোখে পড়ে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!