Advertisement
  • দে । শ
  • জুন ২৭, ২০২৫

বসিরহাটে অলিম্পিক দিবস পালন

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাটে অলিম্পিক দিবস পালন

অলিম্পিক গেম্সে অন্তর্ভুক্তির পর রাজ্যে ‘‌মুয়ে তাই’‌–‌কে জনপ্রিয় করতে বসিরহাটে অলিম্পিক দিবস পালিত হল। বসিরহাটের ঘোষ বাড়ি প্রাঙ্গণে এই উপলক্ষে সুসজ্জিত পদযাত্রায়ে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা মুয়ে তাই শিক্ষার্থীরা। প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেয় এদিনের অলিম্পিক দিবস পালন কর্মসূচিতে। ‘‌মুয়ে তাই’‌–‌র কলা কৌশলের প্রদর্শনের আয়োজন করা হয়। তাতে অংশ নেন বিভিন্ন বয়সের প্রতিনিধিরা। বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েশন অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মুয়ে তাই অ্যাসোশিয়েশনের উদ্যোগে বসিরহাটে এই ধরনের অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।
উদ্যোক্তা সংগঠনের তরফে বরুণ দাস বলেন, ২০২৪ সালে মুয়ে তাই অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের দেশে মার্শাল আর্টের এই খেলা জনপ্রিয় হচ্ছে। জাতীয় আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অনেকে সাফল্য অর্জন করেছেন। আমাদের রাজ্যে ছেলে মেয়েরাও প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়াও আত্মরক্ষার তাগিদে ছেলে মেয়েরা মুয়ে তাই–‌য়ের দিকে ঝুঁকছেন। বিশেষত মহিলাদের নিরাপত্তা যেখানে প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে সেখানে এই আর্ট শেখাটা অনেকেই জরুরী মনে করছেন। উল্লেখ্য, বসিরহাটের ঘোষ বাড়ি বহুমুখী ‌বিনোদন কেন্দ্রে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন অলিম্পিক দিবস অনুষ্ঠানে সেখানকার শিক্ষার্থীরাও যোগ দেন। ঘোষ বাড়ি বহুমুখী ‌বিনোদন কেন্দ্রের কর্ণধার লাল্টু ঘোষ বলেন, এই বিভাগে রাজ্য অলিম্পিক দিবস পালনে বসিরহাটে হওয়ায় আমরা গর্বিত। আগামী দিনে এই ক্ষেত্রে এই প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের আগ্রহ বাড়বে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!