- ন | ন্দ | ন | চ | ত্ব | র স্মৃ | তি | প | ট
- ফেব্রুয়ারি ২১, ২০২৪
প্রায়াত চিত্তজয়ী রেডিও সঞ্চালক আমিন সায়ানি
কিংবদন্তি রেডিও সঞ্চালক আমিন সায়ানির কণ্ঠ থেমে গেল চিরতরে । হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল ৯১ ।
১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম । কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন ইংরেজি ভাষার সঞ্চালক । পরে তাঁর হিন্দি সঞ্চালনাই তাঁকে জনপ্রিয়তা দেয় । তাঁর কণ্ঠের জাদু মুগ্ধ করে নানা বয়সের শ্রোতাকে । বিশেষত রেডিও অনুষ্ঠান ‘গীতমালা’ তাঁকে বিপুল খ্যাতি দিয়েছিল । তাঁর কণ্ঠে ‘বহেনো অউর ভাইয়ো’ রেডিয়োতে একটি মাইলস্টোন লাইন । রেডিও-জীবনে ৫৪ হাজার অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি । পাশাপাশি ১৯ হাজার বিজ্ঞাপন ও জিঙ্গলে কণ্ঠও দিয়েছেন । এই বিরল কৃতিত্বের জন্যই লিমকা বুক অব রেকর্ডসে নথিভূক্ত হয়েছিল তাঁর নাম ।
কেবল ইথার তরঙ্গেই নয়, একাধিক হিন্দি ছায়াছবিতেও ঘোষক,সঞ্চালকের ভূমিকা পালন করেছিলেন ।
❤ Support Us








