- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- জুন ১৪, ২০২২
বড় ঘোষণা! ১৮ মাসে ১০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করছেন মোদি সরকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সমস্ত সরকারী দফতর এবং মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করেন। এরপরেই আগামী ১৮ মাসে দশ লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দেন তিনি । প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে এই খবর জানিয়েছে। ক্যাবিনেট সচিব রাজীব গৌবা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকটি দুই মাসেরও বেশি সময় পরে এই নির্দেশ এসেছে। পর্যালোচনার সময় তিনি কেন্দ্রীয় সরকারের সচিবদের কে নির্দেশ দেন যাতে দ্রুত বিভিন্ন দফতর এবং মন্ত্রকে কর্মী নিয়োগ করা হয়।
PM @narendramodi reviewed the status of Human Resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh people be done by the Government in mission mode in next 1.5 years.
— PMO India (@PMOIndia) June 14, 2022
২ এপ্রিল সচিবদের সঙ্গে প্রধামন্ত্রির বৈঠকের সময়, কর্মসংস্থানের উপর জোর দেন মোদি । তিনি বলেন সরকারী এবং বেসরকারী খাতে সমস্ত সরকারী হস্তক্ষেপের কেন্দ্রবিন্দু হওয়া উচিত কর্মসংস্থান। ক্যাবনেট সচিব এরপরেই অন্যান্য সচিবদের চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। বেকারত্বের প্রশ্নে বিরোধীদের সমালোচনার মাঝেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন সরকারী ক্ষেত্রে প্রচুর সংখ্যক শূন্য পদকে প্রায়শই নিশানা করেছে বিরোধীরা।
কেন্দ্রের কোন দফতরে কত শূন্যপদ রয়েছে?
রাজস্ব বিভাগে রয়েছে ৭৪ হাজার শূন্যপদ৷ এই বিভাগের অনুমোদিত কর্মী সংখ্যা ১.৭৮ লক্ষ৷এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, তাতে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে রেল, প্রতিরক্ষা, ডাক বিভাগ এবং রাজস্ব বিভাগে৷ রেলের ১৫ লক্ষ অনুমোদিত পদের মধ্যে প্রায় ২ লক্ষ ৩০ হাজার শূন্যপদ রয়েছে৷ ডাক বিভাগে রয়েছে ৯০ হাজার শূন্যপদ । ডাক বিভাগে অনুমোদিত পদের সংখ্যা ২.৬৭ লক্ষ৷
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সিভিল বিভাগে ।৬.৩৩ লক্ষ অনুমোদিত পদ রয়েছে সেখানে প্রায় আড়াই লক্ষ শূন্যপদ রয়েছে বলে খবর৷
স্বরাষ্ট্র মন্ত্রকে মোট ১০.৮ লক্ষ অনু্মোদিত পদ রয়েছে৷ সেখানে ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদ রয়েছে৷
❤ Support Us








