Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৮, ২০২৩

দুরন্ত কুলদীপের ৬ রানে ৪ উইকেট, পরীক্ষিত হল না ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত কুলদীপের ৬ রানে ৪ উইকেট, পরীক্ষিত হল না ভারত

ভারতীয় ক্রিকেটে একসময় বিখ্যাত ছিল কুল–চা জুটি। অর্থাৎ কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। টিম কম্বিনেশনের জন্য ইদানিং দুজনকে একসঙ্গে খেলাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে ভারতীয় ক্রিকেটে নতুন জুটির আবির্ভাব ঘটেছে। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। এই কুল–জা জুটির দাপটেই একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত। ৬ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ। ৩৭ রানে ৩ উইকেট জাদেজার।
ক্যারিবিয়ান ক্রিকেট কৌলিন্য হারিয়েছে। এবছর একদিনের বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। আইসিসি–র অ্যাসোসিয়েট দেশগুলিও ওয়েস্ট ইন্ডিজকে বলে বলে হারাচ্ছে। এইরকম দলের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের প্রস্তুতি কতটা ভাল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। যেমন প্রথম ম্যাচে বোলিং–ব্যাটিং সেভাবে পরীক্ষিতই হল না। ভারতের দ্বিতীয় সারির বোলিংয়ের বিরুদ্ধেই ২৩ ওভারের বেশি স্থায়ী হল না ক্যারিবিয়ানদের ইনিংস। কাইল মেয়ার্স, শিমরন হেটমায়ের, ব্রেন্ডন কিংদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভারতের ঘরোয়া ক্রিকেটাররা তাঁদের থেকে ভাল প্রতিরোধ গড়ে তুলতে পারবে।
বার্বাডোজের কেনসিংটন ওভালে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওভারে কাইল মেয়ার্সকে (‌২)‌ তুলে নিয়ে প্রথম ধাক্কা দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ব্রেন্ডন কিং ও অ্যালিক অ্যাথানেজের ব্যআটিং দেখে মনে হচ্ছিল হয়তো পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে ক্যারিবিয়ানরা। অভিষেক ম্যাচে মুকেশ কুমার অ্যাথানেজকে (‌২২)‌ তুলে নেন। পরের ওভারেই কিংকে (‌১৭)‌ ফেরান শার্দূল ঠাকুর। শে হোপ (‌৪৩)‌ লড়াই করছিলেন। আক্রমণে এসে কুলদীপ যাদব তাঁকে তুলে নিতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। হেটমায়ের করেন ১১। বাকিরা দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ২৩ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৩ ওভার বোলিং করে ২টি মেডেন সহ ৬ রানে ৪ উইকেট তুলে নেন কুলদীপ যাদব।
এদিন ব্যআটিং অর্ডারে পরীক্ষার রাস্তায় হেঁটেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে ঈশান কিষাণ। শুভমান (‌৭)‌ রান না পেলেও ঈশান কিষাণ (‌৪৬ বলে ৫২)‌ ভাল ব্যাটিং করেন। কোহলির পরিবর্তে ৩ নম্বরে পাঠানো হয়েছিল সূর্যকুমার যাদবকে (‌১৯)‌। তিনিও ব্যর্থ। হার্দিক পান্ডিয়া (‌৫)‌, শার্দূল ঠাকুরদের (‌১)‌ ব্যাটিং অর্ডারে আগে পাঠিয়েও কোনও লাভ হয়নি। রবীন্দ্র জাদেজা (‌অপরাজিত ১৬)‌ ও রোহিত শর্মা (‌অপরাজিত ১২)‌ ভারতকে জয় এনে দেন। ২২.‌৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা কুলদীপ যাদব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!