Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৭, ২০২৩

‌ক্যারিবিয়ানদের চাপে ফেলেও জয় অধরা, আবার হার ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ক্যারিবিয়ানদের চাপে ফেলেও জয় অধরা, আবার হার ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় আবার ডুবতে হল দলকে। টানটান উত্তেজনার ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়ে ২–০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের জয়ের নায়ক নিকোলাস পুরান। ডেথ ওভারে দুরন্ত বোলিং করেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি রবি বিষ্ণোই ও যুজবেন্দ্র চাহাল।
আগের ম্যাচে রান তাড়া করতে নেমে হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য হার প্রথমে ব্যাট করে। ডেথ ওভার ব্যাটিং নিয়ে চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এদিনও ভারতকে চিন্তামুক্ত করতে পারলেনি না সঞ্জু সম্যামসন, হার্দিক পান্ডিয়ারা। গায়ানার উইকেট মন্থর হলেও তিলক ভার্মা ছাড়া ভারতীয় ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি।
তৃতীয় ওভারেই শুভমান গিলকে (‌৭)‌ তুলে নিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দিয়েছিলেন আলজারি জোসেফ। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব (‌১)‌ এদিনও ব্যর্থ। ঈশান কিষাণ (‌২৩ বলে ২৭)‌ আউট হওয়ার পর ভারতকে টেনে নিয়ে যান তিলক ভার্মা। ৪১ বলে তিনি করেন ৫১। সঞ্জু স্যামসন (‌৭)‌ রান পাননি। হার্দিক পান্ডিয়া (‌১৮ বলে ২৪)‌ ও অক্ষর প্যাটেল (‌১২ বলে ১৪), রবি বিষ্ণোই (‌অপরাজিত ৮)‌, অর্শদীপ সিংরা (‌অপরাজিত ৬)‌‌ ভারতকে ১৫২/‌৭ রানে পৌঁছে দেন। আকিল হোসেন, জোসেফ ও শেফার্ড ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ব্রেন্ডন কিং (‌০)‌ ও জনসন চার্লসকে (‌২)‌ হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেটই তুলে নেন হার্দিক। কাইল মেয়ার্স (‌১৫)‌ ও রভম্যান পাওয়েল (‌১৯ বলে ২১)‌ ফিরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ের (‌২২ বলে ২২)‌। পুরানকে (‌৪০ বলে ৬৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন মুকেশ কুমরা। ডেথ ওভারে মুকেশ কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালের দুরন্ত বোলিংয়ে একসময় একসময় ৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন আকিল হোসেন (‌অপরাজিত ১৬)‌ ও আলজারি জোসেফ (‌অপরাজিত ১০)‌। হার্দিক পান্ডিয়া ৩টি, চাহাল ২টি মুকেশ কুমার ও অর্শদীপ ১টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!