- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৮, ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বাড়তে পারে জ্বালানি সঙ্কট, কেন্দ্রকে ৯০ দিনের জ্বালানি মজুতের পরামর্শ সংসদীয় কমিটির
তবে এই পরিস্থিতিতে নিশ্চিন্ত থাকতে রাজি নয় সংসদের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, ইরানকে কেন্দ্র করে সংঘাতের জেরে ভবিষ্যতে আরও বড়ো জ্বালানি সঙ্কট দেখা দিতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে দেশের তেলের মজুত বাড়ানো অত্যন্ত জরুরি। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ সালের চাহিদা সংক্রান্ত সপ্তম প্রতিবেদনে কমিটি সুপারিশ করেছে যে, কেন্দ্রের উচিত অন্তত ৯০ দিনের অপরিশোধিত তেলের মজুত নিশ্চিত করা। এই লক্ষ্যে পৌঁছতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে।
এর পাশাপাশি, তেলের বিকল্প উৎস খুঁজে বের করার ওপরও জোর দিয়েছে কমিটি। কোন কোন অঞ্চল থেকে অতিরিক্ত তেল আমদানি করা যেতে পারে, তা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ ও স্বল্প আয়ের মানুষের জন্য এলপিজি সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে কমিটি। রান্নার গ্যাস যেন সঠিক ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, তা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে প্রতিদিনই জ্বালানির চাহিদা বাড়ছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
❤ Support Us






