Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১০, ২০২৫

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা ‘‌এ’‌ দলে সুযোগ পেলেন বাংলার তিন ক্রিকেটার

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা ‘‌এ’‌ দলে সুযোগ পেলেন বাংলার তিন ক্রিকেটার

আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় মহিলা ‘‌এ’‌ দল। খেলবে তিন ফর‌ম্যাটেরই সিরিজ। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত হল ভারতীয় দল। সুযোগ পেয়েছেন বাংলার ৩ ক্রিকেটার। এরা হলেন তিতাস সাধু, তনুশ্রী সরকার এবং ধারা গুজ্জর।
অস্ট্রেলিয়া সফরে ৩টি করে টি২০ ও একদিনের ম্যাচ খেলবে ভারত। এছাড়া একটা চারদিনের ম্যাচএ খেলবে। তিনটি ফরম্যাটের জন্যই দল ঘোষণা করা হয়েছে। বাংলার প্রতিভাবান জোরে বোলার তিতাস সাধু তিনটি ফরম্যাটেই দলে রয়েছে। তনু্শ্রী সরকার ও ধারা গুজ্জরকে একদিনের ও চারদিনের দলে নেওয়া হয়েছে। তিতাস জাতীয় দলের হয়ে খেললেও এই প্রথম দেশের জার্সি গায়ে চাপাবেন তনুশ্রী ও ধারা।
অস্ট্রেলিয়া সফরে সব ফরম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রাধা যাদব। সহ–অধিনায়ক মিন্নু মানি। টি২০ সিরিজে দলের বাকি সদস্যরা হলেন:‌ শেফালি ভার্মা, ডি বৃন্দা, সাজানা সজীবন, উমা ছেত্রী (‌উইকেটকিপার)‌, রাঘবী বিস্ত, শ্রেয়াঙ্কা পাটিল, প্রেমা রাওয়াত, নন্দিনী কাশ্যপ (উইকেটকিপার)‌, তনুজা কানওয়ার, জোশিতা ভিজে, শবনম শাকেল, সাইমা ঠাকোর, তিতাস সাধু।
একদিনের ও চারদিনের দলে সুযোগ পেয়েছেন:‌ শেফালি ভার্মা, তেজল হাসাবনিস, রাঘবী বিস্ত, তনুশ্রী সরকার, উমা ছেত্রী (উইকেটকিপার), প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, নন্দিনী কাশ্যপ (উইকেটকিপার), ধারা গুজ্জর, জোশিতা ভিজে, শবনম শাকেল, সাইমা ঠাকোর, তিতাস সাধু।
সিরিজের সূচি
টি২০ সিরিজ
৭ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে।
৯ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে।
১০ আগস্ট: তৃতীয় টি-টোয়েন্টি, গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে।
একদিনের সিরিজ
১৩ আগস্ট: প্রথম একদিনের ম্যাচ, নর্দার্ন সাবার্বস ক্রিকেট ক্লাব।
১৫ আগস্ট: দ্বিতীয় একদিনের ম্যাচ, নর্দার্ন সাবার্বস ক্রিকেট ক্লাব।
১৭ আগস্ট: তৃতীয় একদিনের ম্যাচ, নর্দার্ন সাবার্বস ক্রিকেট ক্লাব।
চার দিনের ম্যাচ
২১-২৪ আগস্ট: অ্যালান বর্ডার ফিল্ড, ব্রিসবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!