Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৭, ২০২৩

‌২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সহজ গ্রুপে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সহজ গ্রুপে ভারত

২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে এএফসি–তে অপেক্ষাকৃত সহজ গ্রুপে ভারত। প্রাথমিক রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বে ‘‌এ’‌ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান ও মঙ্গোলিয়ার মধ্যে বিজয়ী দল। গ্রুপে দ্বিতীয় হতে পারলেই যোগ্যতা অর্জনের তৃতীয় পর্বে যাওয়ার সুযোগ ভারতের সামনে।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস করা হয়েছে। বাছাই পর্বের প্রথম রাউন্ডে ২০টি দল মুখোমুখি হবে। এবছর ১২ ও ১৭ অক্টোবর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। জয়ী দলগুলি দ্বিতীয় রাউন্ডে উঠবে। যোগ্যতা অর্জনের দ্বিতীয় পর্বে ভারতের গ্রুপে রয়েছে কাতার, কুয়েত। আর প্রথম রাউন্ড খেলে আফগানিস্তান ও মঙ্গোলিয়ার মধ্যে একটা দল উঠে আসবে।

র‌্যাঙ্কিংয়ে কুয়েত (‌১৩৭)‌, আফগানিস্তান (‌১৫৭)‌, মঙ্গোলিয়ার (‌১৮০)‌ থেকে অনেক এগিয়ে ভারত (‌৯৯)‌। গ্রুপের সেরা দল কাতারের (‌৫৯) পেছনে দ্বিতীয় স্থানে শেষ করতে পারলেও দ্বিতীয় দল হিসেবে তৃতীয় পর্বে যাওয়ার সুযোগ থাকবে ভারতের। তৃতীয় পর্বে মোট ১৮টি দল খেলার সুযোগ পাবে। এই ১৮টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপের সেরা দুটি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
একইসঙ্গে এদিন এশিয়ান গেমসেরও ড্র অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান গেমসেও ভারতীয় পুরুষ দল গ্রুপ ‘‌এ’‌–তে রয়েছে। ভারতের গ্রুপে রয়েছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। অন্যদিকে, ভারতীয় মহিলা দল রয়েছে গ্রুপ ‘‌বি’‌–তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। নিয়মের বেড়াজালে ভারতীয় ফুটবল দলের এশিয়ান গেমসে অংশগ্রহণ আটকে ছিল। শেষ পর্যন্ত নিয়ম শিথিল করে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!