- এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
- ডিসেম্বর ২৪, ২০২৫
ইতিহাস গড়ল ইসরো। সবচেয়ে ভারী কৃত্তিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি বাহুবলীর
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও বড়দিনের আগেই একটি বড় ও বিশেষ সাফল্য অর্জন করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছে ভারতের সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ। বুধবার সকাল ৮:৫৪ মিনিটে আইএসআরও’র ‘বাহুবলী’ LVM3 রকেটটি সফলভাবে মহাকাশে পাড়ি দেয়।
কৃত্রিম উপগ্রহের ওজন ছিল প্রায় ৬,১০০ কেজি, যা এখনও পর্যন্ত আইএসআরও দ্বারা উৎক্ষেপিত সবথেকে ভারী উপগ্রহ। রকেটটি আমেরিকার AST Spacemobile কোম্পানির তৈরি ‘BlueBird Block-2’ স্যাটেলাইটকে লো আর্থ অরবিটে (LEO) পাঠানোর জন্য উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইটটি মূলত ৪জি/৫জি সেলুলার ব্রডব্যান্ড সংযোগ সরাসরি স্পেস থেকে স্মার্টফোনে সরবরাহ করার উদ্দেশ্যে তৈরি হয়েছে।
BlueBird Block-2 উপগ্রহটির আয়তন প্রায় ২,৪০০ বর্গফুট, যা পূর্ববর্তী BlueBird স্যাটেলাইটগুলো থেকে প্রায় ৩.৫ গুণ বড়। এছাড়া, এই স্যাটেলাইটের ডেটা ধারণক্ষমতা অন্যান্য উপগ্রহের চেয়ে ১০ গুণ বেশি। এতে রয়েছে একটি Phased Array Antenna, যা উপগ্রহের কার্যকারিতা আরও উন্নত করবে।
এই সাফল্য আইএসআরও-র মহাকাশ গবেষণায় এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
❤ Support Us







