Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৩

অক্ষর-অশ্বিনের সৌজন্যে ব্যাটিং বিপর্যয় সামাল দিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
অক্ষর-অশ্বিনের সৌজন্যে ব্যাটিং বিপর্যয় সামাল দিল ভারত

এক সময় ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ছিল ধুঁকছিল ভারত। সাজঘরে ফিরে গেছেন রোহিত শর্মা, চেতেশ্বর উজারা বিরাট কোহলির মতো দলের সেরা ব্যাটাররা। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়েও অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের। অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তোলে ২৬২ রান। ১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে এখনও পর্যন্ত ৬২ রানে এগিয়ে রয়েছে।

আগের দিনের ২১/০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ১৮তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। লোকেশ রাহুলকে (১৮) তুলে নেন নাথান লায়ন। ভারতের রান তখন ৪৬। এক ওভার পরেই রোহিত শর্মাকেও (৩২) তুলে নেন লায়ন। দু’বল পরেই চেতেশ্বর পুজারাকেও (০) ফেরান তিনি। পুজারাকে ফেরানোর পর শ্রেয়স আয়ারকেও (৪) তুলে নেন লায়ন। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।

এরপর বিরাট কোহলির সঙ্গে সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তাদের এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৭তম ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজাকে (২৬) তুলে নিয়ে জুটি ভাঙেন টড মারফি। জাদেজা আউট হওয়ার পরপরই আবার ধাক্কা খায় ভারত। এবার ফিরে যান বিরাট কোহলি। ম্যাথিউ কুহনেম্যানের বলে তিনি এলবিডব্লিউ আউট হন। ৮৪ বলে ৪৪ রান করেন কোহলি। এক ওভার পরেই শ্রীকর ভরতকেও (৬) তুলে নেন নাথান লায়ন।

১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। এই জুটি ভারতকে ২০০ রানের গণ্ডি পার করে দেয়। ২৫৮ রানের মাথায় জুটি ভাঙেন প্যাট কামিন্স। তিনি তুলে নেন রবিচন্দন অশ্বিনকে। ৭১ বলে ৩৭ রান করে আউট হন তিনি। অশ্বিন আউট হওয়ার পরের ওভারেই অক্ষর প্যাটেলকে তুলে নেন টড মারফি। ১১৫ বলে ৭৪ রান করেন অক্ষর। অশ্বিন ও অক্ষরের জুটিতে উঠে ১১৪ রান। সামিকে (২) তুলে নিয়ে ভারতে ইনিংস গুটিয়ে দেন ম্যাথিউ কুহনেম্যান। ৬৭ রানে ৫ উইকেট নেন লায়ন। ২টি করে উইকেট নেন টড মারফি ও ম্যাথিউ কুহনেম্যান। কামিন্স নেন ১ উইকেট।

চোট পাওয়া ডেভিড ওয়ার্নারের পরিবর্তে উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ খোয়াজা। ৬ রান করে তিনি জাদেজার বলে আউট হন। ২৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলকে টানছেন ট্রেভিস হেড (অপরাজিত ৩৯) ও মারনাস লাবুশেন (অপরাজিত ১৬)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!