Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৪, ২০২৩

অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অমরনাথ, সৌরভদের তালিকায় যশস্বী জয়সওয়াল

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অমরনাথ, সৌরভদের তালিকায় যশস্বী জয়সওয়াল

অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। ভারতের সপ্তদশ ক্রিকেটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। আর বিশ্বের ১১৫ তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার নজির গড়লেন ভারতের এই করুম ব্যাটার।
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমন দিন থেকেই চালকের আসনে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে দেয়। রবিচন্দ্রন অশ্বিন ৩৩ রানে ৫ উইকেট তুলে নেন। ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে কোনও উইকেট না হীরিয়ে ৮০ রান তুলেছিল ভারত। যশস্বী জয়সওয়াল ৪০ রানে ক্রিজে ছিলেন।
ইনিংসের শুরু থেকেই ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে থাকেন। ওপেনিং জুটি ওঠে ২২৯। ১০৩ রান করে অ্যাথানাজের বলে জোসুয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। তিন নম্বরে নামা শুভমান গিল (‌৬) রান পাননি। লক্ষ্যে অবিচল থেকে জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি তুলে নেন যশস্বী। দ্বিতীয় দিনের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৩১২ রান তুলেছে। যশস্বী ১৪৩ ও বিরাট কোহলি ৩৬ রানে ক্রিজে রয়েছেন। ‌
ভারতের হয়ে অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেন ১১৮। এরপর ১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে দীপক সোধান করেন ১১০। , ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এ জি কৃপাল সিং (অপরাজিত ১০০), ১৯৫৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আব্বাস আলি বেগ (১১২), ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হনুমন্ত সিং (১০৫), ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১৩৭) অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন।
অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে সুরিন্দর অমরনাথ (১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৪), মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১০), প্রবীণ আমরে (১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৩), সৌরভ গাঙ্গুলির (১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১)। ২০০১ সালে বীরেন্দ্র শেহবাগও অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি করেছিলেন ১০৫।
২০১০ সালে সুরেশ রায়না শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক টেস্টে করেছিলেন ১২০। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ান (১৮৭) ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মা (১৭৭) রান করেছিলেন অভিষেক টেস্টে। ২০১৮ সালে পৃথ্বী শ–ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি (‌১৩৪)‌ করেছিলেন। এবার করলেন যশস্বী। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষএক টেস্টে সেঞ্চুরি করেন শ্রেয়স আয়ার (‌১০৫)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!