- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২০, ২০২৫
প্রথম খো খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় পুরুষ ও মহিলা দল
পাশ্চাত্য দেশগুলিতে খো খো খেলার খুব বেশি চল নেই। এশিয়ার দেশগুলিতে এই খেলার জনপ্রিয়তা বেশি। বলতে গেলে ভারতই খো খো খেলার শক্তিধর দেশ। ফলে ভারত যে বিশ্ব খো খো–কে শাসন করবে এটাই স্বাভাবিক। প্রত্যাশামতোই খো খো বিশ্বকাপে মহিলা ও পুরুয় দুই বিভাগেই প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল ভারত। দুই বিভাগেরই ফাইনালে হারিয়েছে নেপালকে।
খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণের আসর বসেছিল দিল্লিতে। মহিলাদের বিভাগে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, ইরান, মালেশিয়ার মতো দেশগুলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উয়ে আসে। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে নেপালের মুখোমুখি হয়। একপেশে ফাইনালে নেপালের বিরুদ্ধে ৭৮–৪০ ব্যবধানে জয় তুলে নেয় ভারত। দুরন্ত পারফরমেন্স করেন প্রিয়াঙ্কা ইঙ্গলে। তাঁর সাহায্যেই ৩৪ পয়েন্ট সংগ্র করে ভারত।
পুরুষদের বিভাগেও ভারত ফাইনালে নেপালকে হারিয়েছি। গ্রুপ লিগে নেপালকে হারিয়ে খো খো বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ভারতীয় দল। এরপর গ্রুপ লিগে ব্রাজিল, পেরু, ভূটানকে হায়িয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়। বাংলাদেশের পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পায় ভারতীয় পুরুষ দল। ফাইনালে নেপালের বিরুদ্ধে দারুণ শুরু করেছিল। প্রথম টার্ন থেকেই দাপট দেখিয়ে ২৬–০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর লড়াইয়ে ফিরে আসে নেপাল। স্কতোর ২৬–১৮ করে ফেলে। এরপর ভারত ৫৬–১৮ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ৫৬–৩৬ পয়েন্টে জিতে নেয়।
❤ Support Us







