Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৫

বছর শুরুতেই গাজায় বিমান হামলা ইজরায়েলের । শিশু, মহিলা সহ নিহত ৭১

নিহতদের মধ্যে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস পরিচালিত পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার সহকারি হুসাম শাহওয়ানও রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

আরম্ভ ওয়েব ডেস্ক
বছর শুরুতেই গাজায় বিমান হামলা ইজরায়েলের । শিশু, মহিলা সহ নিহত ৭১

২০২৫ এর দ্বিতীয় দিনে, গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারালেন। বাস্তচ্যুত এক পরিবারেরই ১১ নিহত। এক সরকারি বিবৃতিতে হামলা এবং হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে বলা হ‌য়েছে, গত ২৪ ঘন্টায় ৩৪টি এয়ারস্ট্রাইক হয়েছে। ৭১  ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন।

৭ অক্টোবর ২০২৩, হামাসের আক্রমণে এক হাজার ২০০ ইজরায়েলি প্রাণ হারান এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়৷ তারপর ইজরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার ৫০০ ফিলিস্তিনি নাগরিক মারা গেছেন। যার মধ্যে ২৮০০০ শিশু ও নারী। নিহতদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে।

হামাস দমনের নামে ইজরায়েল টানা দেড় বছর ধরে গাজা উপত্যকায় নিয়মিত আক্রমণ করে চলেছে। উপত্যকার উত্তর অংশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বোমারু বিমান মুহুর্মূহ বোমা নিক্ষেপ করেছে আবাসন, হাসপাতাল, স্কুল, কলেজে। কোনো কিছুই বাদ রাখেনি তাঁরা। গোটা বিশ্ব নির্বাক হয়ে দেখছিল সেই ধ্বংসলীলা। কাতারে কাতারে শিশুদের লাশ চাপা পড়ে ছিল ধ্বংসস্তুপের ভিতরে। ইজরায়েলি সেনার আগ্রাসনের শিকার ফিলিস্তিনের সাংবাদিক, শিক্ষক ও চিকিৎসকরা। জঙ্গি দমনের নামে সেনা হামলা হয়েছে হাসপাতালে ।

যুদ্ধ বন্ধের আবেদন করে জাতিসংঘ ইজরায়েলকে প্রতিহত করতে চাইলেও কাজ হয়নি । আন্তর্জাতিক আদালতে ‘গণহত্যাকারী’ হিসাবে ইজরায়েলের রাষ্ট্রপ্রধান নেতেনিয়াহুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিশ্বের বিভিন্ন মানবিক সংগঠন। কিন্তু তাতেও হত্যা যজ্ঞ থামেনি।

২০২৫ সালের প্রথম দিনেই গাজা উপত্যকায় ইজরায়েলি হামলায় ২৩ ফিলিস্তিনির মৃত্যুর খবর সামনে আসে । গাজার স্বাস্থ্যকর্মীরা সংবাদমাধ্যমে বলেছেন, ইজরায়েলি বোমারু বিমান পূর্ব গাজা শহরের, শেজাইয়া একটি আবাসেনে আঘাত হানলে দুই নারী এবং তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হয়েছে ইজরায়েলি ড্রোন হামলা। উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইট লাহিয়া এবং জাবালিয়ায় বাড়িঘর ও আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। দক্ষিণ গাজায়, পূর্ব খান ইউনিসের আল-ফুখারি এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।ইজরায়েলি সেনা বুরেইজ এবং নুসেইরাত ক্যাম্পের পূর্ব এবং উত্তর অংশেও গোলাবর্ষণ করছে ।

মিশর ও কাতারের মধ্যস্থতায় এবছর দোহাতে, ইজরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে বসতে পারে হামাস নেতারা।যদিও আগেরবার গুলির মতো এপ্রচেষ্টাও কতটা ফলপ্রসু হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি নিয়ে যুুযুধান দুই পক্ষ পরস্পরের ওপর শর্ত আরোপ করলেও, শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি কেউই । নির্বিচারে প্রাণ খোয়াতে হয়েছে সাধারণ মানুষকেই ।

গোটা মধ্যপ্রাচ্য এই মুহূর্তে নতুন করে যুদ্ধ পরিস্থিতে দাঁড়িয়ে। সিরিয়ায় মৌলবাদী দলের অভ্যুত্থান, লেবানন, ইয়েমেনে ইজরায়েলের হামলা পরিস্থিতি আরও জটিল ও রক্তক্ষয়ী করে তুলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!