Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৯, ২০২৩

‌খুব শীঘ্রই দেশের হয়ে খেলবেন রিঙ্কু সিং, দাবি ডেভিড হাসির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌খুব শীঘ্রই দেশের হয়ে খেলবেন রিঙ্কু সিং, দাবি ডেভিড হাসির

চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে শেষ ওভারে পাঁচ–পাঁচটি ছক্কা মেরে নাইট রাইডার্সকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ম্যাচের পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর প্রতিভায় মুগ্ধ বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার ডেভিড হাসির মতে, রিঙ্কু সিংয়ের মধ্যে দুর্দান্ত প্রতিভা রয়েছে এবং খুব শীঘ্রই তিনি দেশের হয়ে খেলবেন।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড হাসি বলেন, ‘‌রিঙ্কু সিং দুর্দান্ত প্রতিভা। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছে। কলকাতা নাইট রাইডার্স ফ্র‌্যাঞ্চাইজিও তার পাশে দাঁড়িয়েছে। আত্মবিশ্বাস বাড়িয়ে নিজের খেলাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে রিঙ্কু। আশা করছি খুব শীঘ্রই ও দেশের হয়ে খেলবে।’‌ গুজরাট টাইটান্সের ২০৫ রান তাড়া করতে নেমে ২১ বলে রিঙ্কুর ৪৮ রানের ইনিংস জিতিয়েছিল নাইট রাইডার্সকে। এই মরশুমে প্রথম ৭ ম্যাচে ২৩৩ রান করেন রিঙ্কু।

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের ডানহাতি জোরে বোলার তুষার দেশপাণ্ডেও দারুণ নজর কাড়ছেন। ইতিমধ্যেই ৭ ম্যাচে ১২ উইকেট তুলে নিয়েছেন। কিছুটা বেশি রান দিলেও বল প্রতি উইকেট তোলার গড় যথেষ্টই ভাল। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার তুষার দেশপান্ডের প্রশংসা করে বলেছেন, ‘‌তুষার চেন্নাই সুপার কিংসের চাপের মুখে এবং ডেথ ওভারে চ্যালেঞ্জের মুখে দারুণভাবে নিজেকে মেলে ধরেছে। দলের জন্য গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছে। ওর বলে ব্যাটারা ছক্কা মারার পরেও আত্মবিশ্বাস হারায়নি। এই বছরে তুষারের শরীরী ভাষা যথেষ্ট ইতিবাচক দেখাচ্ছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!