- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৩, ২০২৪
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেও জায়গা নেই ঈশানের, নতুন মুখ ধ্রুব জুরেল
শৃঙ্খলাভঙ্গের জন্য ঈশান কিশানের ওপর বিরক্ত নির্বাচকরা। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে জায়গা হয়নি। এই তরুণ উইকেটকিপার ব্যাটারের। তাঁর সম্পর্কে মনোভাব যে বদলায়নি, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল গঠনেই পরিষ্কার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে জায়গা হল না ঈশান কিশানের। তাঁর পরিবর্তে নির্বাচকরা আস্থা রেখেছেন উত্তরপ্রদেশের ২২ বছর বয়সী তরুণ উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেলের ওপর।
চলতি মাসের ২৫ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। শুক্রবার দল বেছে নেওয়া হয়েছে। ১৬ জনের দলে রয়েছেন তিন-তিনজন উইকেটকিপার। ঈশান কিশানকে দলে না রাখা হলেও শ্রেয়স আয়ারকে অবশ্য দলে রাখা হয়েছে। তার মনোভাব নিয়েও ক্ষুব্ধ ছিলেন নির্বাচকরা। ঘোষিত ১৬ জনের দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (বুমরা), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, কেএস ভরত, ধ্রুব জুয়েল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান।
এখন গোড়ালি চোট থেকে পুরোপুরি মুক্ত না হওয়ায় মহম্মদ সামি প্রথম দুটি টেস্টে নেই। দেশের মাঠে খেলার কথা ভেবে চারজন স্পিনার দলে রাখা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। দলে একটাই নতুন মুখ ধ্রুব জুরেল। তাঁকে নিয়ে মোট তিনজন উইকেটকিপার রয়েছেন। গত বছর বিদর্ভর বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয়েছিল ধ্রুব জুরেলের। ১৫ ম্যাচে ৭৯০ রান করেছেন তিনি। এছাড়া গত ডিসেম্বরে ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও গিয়েছিলেন।
❤ Support Us







