- এই মুহূর্তে বি। দে । শ
- মে ১৭, ২০২৫
যুদ্ধবন্দীদের মুক্ত করতে ‘গিডিয়ন রথ’ অভিযান শুরু ইজরায়েলের
হামাসদের হাতে আটক বাকি যুদ্ধবন্দীদের মুক্ত করতে ‘গিডিয়ন রথ’ অভিযান শুরু করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গিডিয়ান রথ অভিযানের মাধ্যমে ইজরায়েলি বাহিনীর লক্ষ্য হল বাকি পণবন্দীদের মুক্তির পাশাপাশি গাজা জয় ও এলাকাটি ধরে রাখা।
দেশের সামরিক বাহিনীর বরাত দিয়ে ‘টাইমস অফ ইজরায়েল’ জানিয়েছে, ‘সাদার্ন কংমান্ডের ইজরায়েলের সামরিক বাহিনীর সেনারা নাগরিকদের সুরক্ষা ও যুদ্ধের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, যুদ্ধের উদ্দেশ্যপূরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে পণবন্দীদের মুক্তি ও হামাসদের ধ্বংস করা অন্তর্ভূক্ত রয়েছে।
‘গিডিয়ন রথ’ অভিযানের মাধ্যমে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী, গাজা জয় করে এলাকাটির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করবে। ফিলিস্তিনি বেসামরিক জনগনকে স্ট্রিপের দক্ষিণে সরিয়ে নেবে, হামাসদের ওপর আক্রমণ শানাবে ও তাদের মানবিক সাহায্য সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে বাধা দেবে। ইজরায়েলি সামরিক বাহিনী এক্স–এ এক পোস্টে অভিযানের বিস্তারিত তথ্য শেয়ার করেছে। সেই পোস্টে বলা হয়েছে, তারা গাজা এলাকার নিয়ন্ত্রন অর্জনের জন্য হামলা শুরু করেছে এবং সেনাদের একত্রিত করছে।
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে গাজা এলাকায় অভিযান পরিচালনার জন্যয় আইডিএফ ব্যাপক হামলা ও সৈন্য সমাবেশ শুরু করেছে। এটা অভিযান সম্প্রসারণ এবং যুদ্ধের উদ্দেশ্যপূরণের প্রস্তুতির অংশ, যার মধ্যে জিম্মিদের মুক্তি ও হামাসদের বিলুপ্তি অন্তর্ভূক্ত। আইডিএফ সৈন্যরা ইজরায়েলি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য অভিযান চালিয়ে যাবে।’
হামাস সমস্ত জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আইডিএফ তাদের অভিযান চালিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিল। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইজরায়েলি বাহিনী হাজার হাজার ফিলিস্তিনিকে উত্তর গাজার কিছু অংশ ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। শুক্রবার ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১৫ জন নিহত হয়েছে।
❤ Support Us






