- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ২৪, ২০২৫
গাজার হাসপাতালে ইজরায়েলের হামলা, নিহত হামাসের এক শীর্ষ নেতা
যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর ১৮ মার্চ থেকে গাজায় আবার সামরিক অভিযান শুরু করেছে ইজরায়েল। গত কয়েক দিন ধরে তুমুল হামলা চালিয়ে যাচ্ছে ইজডরায়েলি সেনাবাহিনী। শনিবার নির্বিচারে বোমা হামলা চালিয়ে ৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছএ। তার মধ্যে রয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। রবিবার সন্ধেয় গাজার এক হাসপাতালে বোমা হামলা চালিয়ে হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী।
শনিবার গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে ব্যাপক হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই হামলায় খান ইউনিসের আল–মাওয়াসি এলাকায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল–মাওয়াসি স্ত্রীসহ নিহত হন। আল–মাওয়াসি ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য। রবিবার সন্ধেয় গাজার এক হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় হামাসের আরও এক শীর্ষ নেতা ও তাঁর এক সহযোগী নিহত হয়েছেন।
গাজার খান ইউনিসের প্রধান চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে এই হামলা চালায় ইজরায়েলের সেনাবাহিনী। এই হামলায় ইসমাইল বারহুম নামে হামাসের ওই শীর্ষ নেতা নিহত হন। তিনি ছিলেন হামাসের অর্থবিষয়ক প্রধান। ৪ দিন আগে ইজরায়েলের বিমান হামলায় আহত হন ইসমাইল। এরপর তিনি খান ইউনিসের নাসের হাসপাতালে ভর্তি ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ইরায়েলি সেনাবাহিনী ওই হাসপাতালে হামলা চালায়। এই হামলায় পেশ কয়েকজন চিকিৎসাকর্মীসহ অনেকে আহত হয়েছেন। হামলায় হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
ইজরায়েলি সেনার আক্রমণের পর হাসপাতালে আগুল লেগে যায়। হাসপাতালের কর্মী ও সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। ইজরায়েলের অভিযোগ, অস্ত্র ও কমান্ড সেন্টার আড়াল করার জন্য হাসপাতাল ব্যবহার করছে হামাস। ইজরায়েলের এই অভিযোগ হামাস অস্বীকার করেছে। শনিবার থেক রবিবার সকাল পর্যন্ত গাজার খান ইউনিস ও রাফায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। রবিবার খান ইউনিসে অন্য এক হামলায় হামাস নেতা সালাহ আল–বারদাউইল নিহত হন।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইজরায়েল। এরজন্য তারা হামাসকে দায়ী করেছে। অন্যদিকে, যুদ্ধবিরতির মূল চুক্তি লঙ্ঘন করার জন্য ইজরায়েলকে অভিযুক্ত করেছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলে হামলায় গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
❤ Support Us






