Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • আগস্ট ৯, ২০২৩

চাঁদের বাড়ির আরো কাছে চন্দ্রযান-৩। সফল অবতরণ নিয়ে আত্মবিশ্বাসী ইসরোর চেয়ারম্যান

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঁদের বাড়ির আরো কাছে চন্দ্রযান-৩। সফল অবতরণ নিয়ে আত্মবিশ্বাসী ইসরোর চেয়ারম্যান

আর খুব বেশি দূরে নয় চাঁদের বাড়ি। কয়েকদিনের মধ্যেই সেখানে পৌঁছে যাবে চন্দ্রযান-৩। এ মুহুর্তে, পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহ থেকে মাত্র ২ লক্ষ ৫০ হাজার কিমি। ইসরো সূত্রে খবর, চাঁদের কাছাকাছি একটি ক্ষুদ্র উপবৃত্তাকার কক্ষপথে বর্তমান অবস্থান করছে মহাকাশযানটি। ইতিমধ্যে, থ্রাস্টার চালু করা হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী ২৪ তারিখই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ভারতের পাঠানো রকেটটি।

১৪ জুলাই ভূপৃষ্ঠ ছেড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে পাড়ি দিয়েছিল ভারতের চন্দ্রযান ৩। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রচণ্ড গতিতে তা ছুটে গিয়েছিল নিজের লক্ষ্যের দিকে। পরে দীর্ঘ সময় ধরে তা পৃথিবীর কক্ষপথে আটকে ছিল সে। কিন্তু দীর্ঘ পথ পরিক্রমার পর চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে সে। আর সেখান থেকে পাঠানো ছবিতে ধরা পরেছে চন্দ্রের অসম্ভব মোহময়ী এক রূপ।

বুধবার ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত অনুষ্ঠানে তিনি আবার জানিয়েছেন চন্দ্রযান -২ অবতরণের সময় যা ভুল হয়েছে এবারে তা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছেন, কোনো সেন্সর এবং দুটি ইঞ্জিন কাজ না করলেও ল্যাণ্ডার বিক্রম সফলভাবেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। এক্ষেত্রে তিনি বলেন, ডিজাইন এমনভাবেই তৈরি করা হয়েছে যে এই ধরনের পরিস্থিতি সামলে নিতে পারবে এটি। তাঁর মতে, যদি সব সেন্সর ফেল করে যায়, কিচ্ছু কাজ না করে, তাহলেও বিক্রম ল্যান্ড করতে পারবে। আত্মবিশ্বাসের সঙ্গেই মহাকাশযানের সম্ভাব্য সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

সোমনাথ আরো জানান, আড়াআড়ি ভাবে রাখা বিক্রম ল্যান্ডারকে উল্লম্ব ভাবে চাঁদের মাটিতে অবতরণ করানোই একটা বড়ো সমস্যা। আসলে অরবিটার থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় আড়াআড়ি ভাবে এগোবে ল্যান্ডারটি। তারপর বেশ কয়েকটি ধাপে চাঁদের মাটিতে লম্বালম্বি অবতরণ করবে সেটি। এই পর্যায়ে বেশ  খানিকটা  জটিলতা রয়েছে। আগের বারে এখানেই ব্যর্থতা এসেছিল বলে জানিয়েছেন তিনি। তাঁদের যা পরিকল্পনা, তা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে সামান্য এদিক-ওদিক বদলেও ল্যাণ্ডারের নামার ক্ষেত্রে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!