- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ১৪, ২০২৫
ফের কেঁপে উঠলো তিব্বত। জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সুনামির সতর্কতা জারি
সোমবার জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত । স্থানীয় সময় রাত ৯ টা ১৯ মিনিটে ৬.৯ মাত্রারকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর মিয়াজাকি এবং কোচি প্রিফেকচারের উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৬ কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পনের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়। বাসিন্দাদের সুনামি সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমুদ্রে বা উপকুলের দিকে না যাওয়ার পরমর্শ দিয়েছে জাপান হাওয়া অফিস। উঁচু জায়গায় আশ্রয় নেবার উপদেশ। এখনো বড়ো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটি নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।
জাপানের সংবাদ মাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়েজাকির সমুদ্রে ইতিমধ্যে সর্বোচ্চ ১ মিটার (৩ ফুট) উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে। প্রাদেশিক রাজধানী শহরে প্রায় ৪ লক্ষ মানুষ বাস করে। প্রতিবেদনে এও বলা হয়েছে, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা জারি করা হয়েছিল। যদিও বিদ্যুৎ কেন্দ্রগুলি চালু অবস্থাতেই আছে।
অন্যদিকে, সোমবার রাত ৮.৫৮ মিনিটে (বেজিং টাইম) তিব্বতের মাটি আবার কেঁপে উঠেছেবিধ্বস্ত চিনের সংবাদ মাধ্যমের খবর, ডিংরি প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্পন হয়েছে। চিনের ভুমিকম্প সংশ্লিষ্ট সংস্থা সিইএনসি (CENC) জানিয়েছে, ২৮.৪৫º উত্তর অক্ষাংশ এবং ৮৭.৫২º পূর্ব দ্রাঘিমাংশের অঞ্চলে মাটির ১০ কিমি নিচে এই কম্পনের উৎসস্থল।
গত ৭ জানুয়ারি তিব্বতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৭.১। প্রাণ হারিয়েন অন্তত ১৩০ জন, আহত ২০০ এর বেশি। । কম্পন টের পাওয়া গেছিল নেপাল, ভুটান, ভারতে। নেঘনঘন আফটার শকে কার্যক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তিব্বত। ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের স্মরণে সোমবার একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৯.৩০ মিনিটে চ্যামকো শহরতলী ভূমিকম্পের সতর্কতার সাইরেন বেজে ওঠে।
ডিংরি ভূমিকম্পে মৃতদের স্মরণে “গভীর শোক” লেখা বড়ো একটি বোর্ড ঝোলানো হয়। সরকারি কর্মকর্তা, উদ্ধারকর্মী ও বাসিন্দাসহ শত শত মানুষ নিজেদের টুপি খুলে মৃতদের স্মরণে তিন মিনিট নীরবতা পালন করেন। আবাসন এলাকায় জ্বলে উঠেছিল তিব্বতের ঐতিহ্যবাহী মাখনের। সোমবার ভূমিকম্পের পর সপ্তম দিন, মৃতদের আত্মার শান্তিকামনার বৌদ্ধ আচার-অনুষ্ঠান পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।
❤ Support Us








