Advertisement
  • টে | ক | স | ই দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২২

মাস্ক সহায়তায় স্বপ্নপূরণ। চন্দ্রাভিযানের প্রস্তুতিতে জাপ ধনকুবের ইউসাকু

আরম্ভ ওয়েব ডেস্ক
মাস্ক সহায়তায় স্বপ্নপূরণ। চন্দ্রাভিযানের প্রস্তুতিতে জাপ ধনকুবের ইউসাকু

সামনের বছরে চাঁদে অভিযান করবেন জাপানের প্রখ্যাত ধনকুবের উদ্যোগপতি মেজওয়া। এই চন্দ্র যাত্রা তিনি সম্পূর্ণ করবেন এলন মাস্কের স্পেস এক্স মহাকাশযানে চেপে।

স্পেস এক্স যানটির সূচনা পর্ব থেকে চাঁদের চারপাশে ২০০ কিমি ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসতে মোট আট দিন সময় লাগার কথা। ২০২৩ যাওয়ার কথা হলেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যানটির উৎক্ষেপণ হতে বেশ কিছুটা দেরি হচ্ছে। সোমবার মেজাওয়া টুইট করে জানিয়েছেন যে এলন মাস্কের সাথে কথা বলার পরই এই মহাকাশযানের সফল উৎক্ষেপণ নিয়ে কোনো বড় ঘোষণা তিনি করতে পারবেন।

ফ্যাশন রিটেলার জোজো ইনক এর প্রতিষ্ঠাতা মেজাওয়া শুক্রবার টুইটারে জানান এই চন্দ্রযানটির প্রত্যেকটি আসন তিনি কিনে নিয়েছেন। পাশাপাশি স্থির করে নিয়েছেন কারা তাঁর সফর সঙ্গী হবেন। টুইটারে আসা প্রায় দশ লক্ষ আবেদনকারীদের মধ্যে থেকে মাত্র ৮ জনকে তার সফরসঙ্গী রূপে নির্বাচন করেছেন। কোরিয়ান পপ স্টার টিওপি ও ডি জে স্টিভ আলোকিও সেই দলে আছেন।

ইতিপূর্বেই ফ্যাশন জগতের দিকপাল ইউসাকু আর তাঁর দলবল স্পেস এক্স যানটিতে সর্বপ্রথম যাত্রী হিসেবে নাম তালিকাভুক্ত করে ফেলেছেন। তাছাড়াও রয়েছেন জেফ বেজোর ব্লু অরিজিন। ভারতের অভিনেতা দেব যোশীও এই দলটিতে আছেন। এছাড়া রয়েছেন বিভিন্ন শিল্পী ও চিত্রগ্রাহকরা। আমেরিকার অলম্পিক স্নো বোর্ডার কেইটলিন ফারিংটন এবং জাপানি নৃত্যশিল্পী মিউও এই দলে আছেন।

এই ঘোষনার পরপরই কোরিয়ান পপ গায়ক চোই সিয়ুং হিউন যিনি টিওপি নামেই বেশি খ্যাত তিনি এক ভিডিও বার্তায় বলেছেন ‘প্রথম কোরিয় নাগরিক হিসেবে চাঁদে যাওয়া আমার কাছে খুব গৌরবের।’

 


❤ Support Us
error: Content is protected !!