Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২, ২০২৫

জেমাইমা–আমনজ্যোতের দাপট, ইংল্যান্ডের বিরুদ্ধে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
জেমাইমা–আমনজ্যোতের দাপট, ইংল্যান্ডের বিরুদ্ধে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের টি২০ সিরিজে দারুণ ছন্দে ভারত। প্রথম ম্যাচে ৯৭ রানে জিতে সিরিজ অভিযান শুরু করেছিলেন হরমনপ্রীত কাউররা। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন স্মৃতি মানধানা। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল ভারত। ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২–০ ব্যবধানের। দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের দুই কারিগর জেমাইমা রডরিগেজ ও আমনজ্যোৎ কাউর।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শেফালি ভার্মা এদিনও ব্যর্থ। ৪ বলে মাত্র ৩ রান করে তিনি আউট হন। স্মৃতি মানধানাও এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে তিনি ফিরে যান। অধিনায়ক হরমনপ্রীত কাউরও (‌২ বলে ১)‌ দ্রুত ফেরায় চাপে পড়ে যায় ভারত। ‌পাওয়ার প্লে–র মধ্যেই ৩১ রানে ৩ উইকেট হারায়।
এরপর ভারতে এগিয়ে নিয়ে যান তিন নম্বরে নামা জেমাইমা রডরিগেজ ও আমনজ্যোৎ কাউর। দুজনের জুটিতে ওঠে ৯৭ রান। এই জুটিই ভারতকে বিপদ থেকে বের করে নিয়ে আসার পাশাপাশি বড় রানের ভিত গড়ে দেয়। দলীয় ১২৪ রানের মাথায় আউট হন জেমাইমা। ৪১ বলে তিনি করেন ৬৩। শেষ দিকে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রিচা ঘোষ। নির্ধারিত ২০ ওভারে ১৮১/‌৪ রানে পৌঁছে যায় ভারত। ৪০ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন আমনজ্যোৎ। ২০ বলে অবরাজিত ৩২ রান করেন রিচা।
জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ২ ওভারের মধ্যেই ২ রানে ২ উইকেট হারায়। প্রথম ওভারের শেষ বলে রান আউট হন সোফিয়া ডাঙ্কলে (‌১)‌। পরের ওভারের প্রথম বলেই ড্যানিলে ওয়েট–হজকে ফেরান দীপ্তি শর্মা। চতুর্থ ওভারে অধিনায়ক ন্যাট স্কিভার–ব্র‌্যান্টকে (‌১০ বলে ১৩)‌ তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন আমনজ্যোৎ কাউর। ট্যামি বিউমন্ট (‌৩৫ বলে ৫৪)‌, আ্যামি জোনস (‌২৭ বলে ৩২)‌, সোফিয়ে একলেস্টোনদের (‌২৩ বলে ৩৫) সহায়তায় ২০ ওভারে ১৫৭/‌৭ রানে থেমে যায় ইংল্যান্ড। ২৮ রানে ২ উইকেট নেন শ্রী চরণি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!