Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১, ২০২৫

গাজায় নৃশংস গনহত্যার প্রতিবাদ, বাস্কেটবল বিশ্বকাপে ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ বয়কট জর্ডানের

আরম্ভ ওয়েব ডেস্ক
গাজায় নৃশংস গনহত্যার প্রতিবাদ, বাস্কেটবল বিশ্বকাপে ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ বয়কট জর্ডানের

খেলার মাঠে ফিলিস্তিনের স্বপক্ষে ইজরায়েলের বিরুদ্ধে বহুবার প্রতিবাদ দেখা গেছে। যুদ্ধ বন্ধের আবেদন, ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েছেন প্রতিবাদীরা। এবার অন্য ধরণের প্রতিবাদের সাক্ষী থাকল ক্রীড়াবিশ্ব। গাজায় নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ইজরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামল না জর্ডান।

সুইজারল্যান্ডে শুরু হয়েছে অনূর্ধ্ব–১৯ বাস্কেটবল বিশ্বকাপ। চলতি বছরের ৩১ জানুয়ারি মাসে লুসানে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হয়েছিল। লটারিতে ইজরায়েল ও জর্ডান একই গ্রুপে পড়েছিল। ‘‌সি’‌ গ্রুপে এই দুটি দেশ ছাড়াও রয়েছে প্রতিযোগিতার আয়োজক সুইজারল্যান্ড ও ডমিনিক রিপাবলিক। রবিবার গ্রুপ লিগে ইজরায়েলের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল জর্ডানের। কিন্তু গাজায় ইজরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ম্যাচটি বয়কট করে জর্ডান।

ম্যাচ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জর্ডান বাস্কেটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু অবশ্য কিছু জানানো হয়নি। তবে সে দেশের সংবাদমাধ্যম ‘‌দৈনিক আদ–দুস্তুর’‌ জানিয়েছে গাজার নৃশংস গণহত্যার প্রতিবাদেই জর্ডান ইজরায়েলের বিরুদ্ধে মাঠে দল নামায়নি। ইজরায়েলের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি আমোস ফ্রিশমান জর্ডানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, খেলার মাঠে রাজনীতি টেনে আনা উচিত নয়।

জর্ডান খেলতে রাজি না হওয়ায় ইজরায়েলকে জয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুসারে ইজরায়েলের পক্ষে ম্যাচের ফল হয় ২০–০। ২টি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেছে ইজরায়েল। অন্যদিকে, ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে সবার শেষে জর্ডান। ৩ পয়েন্ট করে নিয়ে সুইজারল্যান্ড ও ডমিনিক রিপাবলিক দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। ম্যাচ ছেড়ে দিলেও দ্বিতীয় রাউন্ডে উঠতে সমস্যা হবে না জর্ডানের। চারটি চার গ্রুপের ১৬টি দলই নক আউটে উঠবে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!