- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৪, ২০২৩
এএফসি–র ‘এ’ লাইসেন্সে পেলেন ব্যারেটো।এবার আইএসএলে সবুজ তোতা !
দীর্ঘদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন হোসে র্যামিরেজ ব্যারেটো। খুদে প্রতিভা তুলে নিয়ে আসার দিকে নজর দিয়েছিলেন। বড় ক্লাবে কোচিং করানোর মতো ডিগ্রি ছিল না। এবার সেই ডিগ্রিও অর্জন করে নিলেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। এএফসি–র ‘এ’ লাইসেন্সের ডিপ্লোমা কোর্সে সফলভাবে উত্তীর্ণ হলেন ব্যারোটো। অর্থাৎ আইএসএলে যে কোনও দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তবে হেড কোচ হতে পারবেন না। হেচ কোচ হতে গেলে এএফসি–র প্রো লাইসেন্স করতে হবে। প্রো লাইসেন্সও করার পরিকল্পনা আছে ব্যারেটোর।
কলকাতা ময়দানে মোহনবাগান জার্সি গায়ে দীর্ঘদিন চুটিয়ে ফুটবল খেলেছেন ব্যারেটো। সবুজমেরুণ জার্সি গায়ে অবসর নেওয়ার পর নিজে মাঠ থেকে নিজেকে দুরে সরিয়ে রাখতে পারেননি। খুদে প্রতিভা তুলে নিয়ে আসের দিকে নজর দিয়েছিলেন। বছর আষ্টেক আগে দায়িত্ব নিয়েছিলেন মুম্বইয়ের রিলায়েন্স ফুটবল অ্যাকাডেমির। তারপর ধাপে ধাপে কোচিং লাইসেন্স করার দিকে এগিয়ে যান। আগেই এএফসি–র ‘সি’, ‘বি’ লাইসেন্স করেছেন। এবার ‘এ’ লাইসেন্সের ডিপ্লোমা কোর্স করলেন।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এএফসি–র ডিপ্লোমা ‘এ’ লাইসেন্স কোর্স আয়োজন করেছিল। মোট ২৫ জন এই ডিপ্লোমা কোর্সের জন্য পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ১৫ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণ কোচদের মধ্যে হোসে র্যামিরেজ ব্যারেটো ছাড়াও রয়েছেন বাংলার রঞ্জন ভট্টাচার্য। এছাড়া পরিচিত মুখ ভারতীয় সিনিয়র দলের সহকারী ও জুনিয়র দলের কোচ মহেশ গাওলি। স্যাভিও মেডেরার অধীনে ব্যারেটো, রঞ্জন, মহেশরা ‘এ’ লাইসেন্সের ডিপ্লোমা কোর্স করলেন। ব্রাজিল ছেড়ে আপাতত মুম্বইয়ে স্থায়ী বসবাস করছেন। ব্যারেটোর ইচ্ছে রয়েছে ভবিষ্যতে এএফসি–র প্রো লাইসেন্স করা। তাহলেই তাঁর সামনে আইএসএলের কোচিং করানোর দরজা খুলে যাবে।
❤ Support Us






