Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৩, ২০২৫

কালনায় জমজমাট এমএলএ কাপ

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় জমজমাট এমএলএ কাপ

কালনার এমএলএ কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কালনা শহর। শহরের অঘোরনাথ পার্ক স্টেডিয়াম ময়দানে আয়োজিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে কালনা শহর হারায় হাট কালনা গ্রাম পঞ্চায়েতকে। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মূল উদ্যোক্তা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, সভাপতি প্রণব রায়, জেলা পরিষদের সদস্য আরতি হালদার, শিক্ষাব্রতী সুশীল কুমার মিশ্র-সহ বহু বিশিষ্ট। এছাড়া হাজার-হাজার দর্শক উপচে পড়ে স্টেডিয়াম। খেলা চলাকালীন মাঝেমধ্যেই মাঠে নেমে পড়ছিলেন দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকদের হিমশিম খেতে হয়। নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় জমে ওঠে খেলা। ট্রাইব্রেকারে প্রথমে হাটকালনা এগিয়ে থাকলেও শেষপর্যন্ত কালনা শহর ৬-৫ গোলের ব্যবধানে হাটকালনা গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের হাতে এদিন ৩ লক্ষ টাকার চেক ও ট্রফি, রানার্স দলের হাতে ২ লক্ষ টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পান কালনার রাজা শেঠ। সেরা গোলকিপার নির্বাচিত হন কালনার শংকর রায়।

কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বললেন, ‘ফুটবলের প্রসার ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রতিটি বিধানসভায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা চালু করেছেন। তাঁর ভাবনা কতখানি বাস্তবসম্মত, তার প্রমাণ হল রোজই খেলা দেখতে স্টেডিয়ামে আসা ফুটবলপ্রেমীদের উন্মাদনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!