- দিন-দুনিয়া
- নভেম্বর ১৭, ২০২১
কর্তারপুর করিডর আবার খুলছে
বুধবার থেকে আবার কর্তারপুর করিডর খুলে যাচ্ছে। এএফপির বলেছে, গুরু নানকের জন্মবার্ষিকীর প্রাক্কালে পুণ্যার্থীদের জন্য করিডরটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কর্তারপুর করিডর ভারত ও পাকিস্তানের মধ্যকার ভিসামুক্ত সীমান্ত পারাপার কেন্দ্রস্থল। গুরু নানকের ৫৫০তম জন্মদিন উপলক্ষে ২০১৯ সালে এই করিডর চালু হয়। করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে করিডরটি বন্ধ হয়ে যায়।মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, শুক্রবার গুরু নানকের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার কর্তারপুর করিডর আবার খুলে দেওয়া হবে।
❤ Support Us






