Advertisement
  • বি। দে । শ
  • জুন ২৫, ২০২৪

কেনিয়াতে গণ-বিক্ষোভ। টিয়ার গ্যাসে অসুস্থ ওবামা-ভগিনী আউমা

আরম্ভ ওয়েব ডেস্ক
কেনিয়াতে গণ-বিক্ষোভ। টিয়ার গ্যাসে অসুস্থ ওবামা-ভগিনী আউমা

কেনিয়ার বিতর্কিত অর্থ বিলের প্রতিবাদে পথে নেমেছিলেন । তখনই তাঁর দিকে নিক্ষেপ করা এয়ার গ্যাসের প্রভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির সৎ বোন আউমা।

কেনিয়ান ব্রিটিশ অ্যাক্টিভিস্ট আঊমা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সি এন এন-র সাংবাদিক ল্যারি মাডোভোর সঙ্গে তখন কেনিয়ার অর্থ বিল নিয়ে আলোচনা করছিলেন । তাঁর সঙ্গে ছিল একদল কিশোর। তখনই তাঁর দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে ওই সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
কর বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের প্রভাবে কেনিয়াতে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে। পুলিশের গুলিতে এক বিক্ষোভকারি নিহত হয়েছেন। কার্যত সাড়া দেশ জুড়ে বন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিএনএন জানিয়েছে, ফিনান্স বিল ২০২৪-এর প্রতিবাদে দেশের জনগণ ‘সেভেন ডেজ রেজ’ বা ‘সাতদিনের ক্ষোভ’ শিরোনামে একটি সমাবেশের আয়োজন করেছে, যার ফলে সাড়া দেশে এমন অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আউমা জানিয়েছেন, কেনিয়ার তরুণরা তাদের অধিকারের জন্য বিক্ষোভ করছে। তারা পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ করছে, । তাঁর দাবি কেনিয়ার বর্তমান পরিস্থিতি তাঁকে এত দূর টেনে এনেছে।সারা দেশে গণ বিক্ষোভ দেখা দিলেও কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভে খুশি হয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে তিনি তরুণ বিক্ষোভকারীদের জন্য “গর্বিত” এবং তিনি তাদের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে রয়েছেন ।

সি এন এন জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা বেছে বেছে এমন মানুষদেরই অপহরণ করছেন, যাদের সমাজমাধ্যমে প্রচুর অনুগামী রয়েছে। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এগজিকিউটিভ ডিরেক্টর ইরাঙ্গু হটন জানিয়েছেন যে, , এমন ১২ জন অপহৃত ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে যাদের মাঝরাতে অপহরণ করা হয়েছিল।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে ‘প্রধান ন্যাটো মিত্র’ রূপে মনোনীত করেন। সাব সাহারান আফ্রিকার দেশ রূপে প্রথমবার কেনিয়া এই সম্মানে ভূষিত হল।

মে মাসে কেনিয়ান রাষ্ট্রদূতের মার্কিন সফর চলার সময় দুই দেশের মধ্যে ৬০ বছরের কূটনৈতিক সম্পর্কের সম্মান স্বরূপ বাইডেন কেনিয়াকে ‘ন্যাটো মিত্র’- রূপে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে কথা রাখলেন মার্কিন রাষ্ট্রপতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!