- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৮, ২০২২
কাল ৫১-য় মহারাজ। সৌরভিত ৫০-এ আলোড়িত কলকাতা, লন্ডনেও উজ্জ্বল উদযাপন। ইডেনে লার্জ স্ক্রিনে স্মরণীয় মুহূর্তের ছবি আর ছবি ।
আজ সৌরভের ৫০ তম জন্মদিন। শহরজুড়ে জন্মদিনের উদযাপন দেখবেন সৌরভ, সুদূর লন্ডন থেকে। লন্ডনে নিজের ফ্ল্যাটেই এই বিশেষ দিন কাটাবেন তিনি । ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাঁকে ঘিরে বর্ণময় অনুষ্ঠান করছে । মহারাজের অর্ধশতকের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে বাংলার ক্রিকেট বোর্ড এমন একটি ভিডিও তৈরি করেছে, যাতে অভিষেক টেস্টের সেঞ্চুরি, ন্যাটওয়েস্ট ফাইনালে জার্সি ওড়িয়ে উল্লাস, পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির মতো ইত্যাদি বহু মুহূর্তের ছবি ঝলসে উঠবে । ঠিক হয়েছে, ইডেনের ভেতরে-বাইরে দুটি জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠবে সুরচিত ঘটনার পর ঘটনা। সারাদিন ভিডিও চলবে আর আমজনতা যাতায়াতের পথে দেখবেন তাঁদের প্রিয় মহারাজকে ।
৬ পাউন্ডের একটি কেক অর্ডার দিয়েছে সিএবি । কেক কাটার অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার একাল আর সেকালের ক্রিকেটাররা । কেক কাটবেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সিএবির ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের ৫০ রোগিকে বিশেষ উপহার দেবে সিএবি।
সৌরভের খেলা জীবনের স্মৃতিচারণে করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর । সচিনের সঙ্গে সৌরভের বন্ধুত্বের দূরত্ব নেই । একসঙ্গে খেলেছেন । একই টেবিলে গোল হয়ে বসে আড্ডা দিয়েছেন । অবসর গ্রহণের পরেও দুজনের নিবিড় সম্পর্ক অক্ষত । স্মৃতিচারণে সচিন বলেছেন, ‘অধিনায়ক হিসেবে সৌরভ দুর্দান্ত । কী ভাবে ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দিতে হয়, পাশাপাশি দায়িত্ব অর্পন করে বুঝিয়ে দিতে হয় নেতৃত্বে মসৃণ ভারসাম্য দরকার, তা সৌরভ খুবই ভালো জানে । তাঁর নেতৃত্ব ভারতীয় ক্রিকেটের রূপান্তর ঘটছিল। তখন এমন কিছু ক্রিকেটারের উত্থান দরকার ছিল দরকার ছিল, যাঁরা ভারতীয় ক্রিকেটকে সম্মুখ পথে এগিয়ে নিয়ে যাবে। সৌরভের আমলেই যুবরাজ সিং, হরভজন সিং, আশিস নেহরা, বীরেন্দ্র সেহওয়াগ, জাহির খান মতো অবিস্মরণীয় খেলার প্রতিভারা সাফল্যের বিস্ময় তৈরি করেছিলেন ।
সৌরভ-সচিন দুজনেই এখন লন্ডনে। সেখানেই বুধবার সৌরভের ফ্ল্যাটে গিয়ে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এসেছেন সচিন। সৌরভ-ডোনার সঙ্গে সস্ত্রীক ছবি তুলতে দেখা গিয়েছে সচিনকে। সাধারণত প্রতি বছরই এই সময়ে সচিন লন্ডনে উইম্বলডনের খেলা দেখতে যান। এ বার সৌরভ থাকায় আনন্দ কয়েকগুণ বেড়ে গেল । মহেন্দ্র সিংহ ধোনিও এখন লন্ডনে। গতকাল বৃহস্পতিবার তাঁর জন্মদিনের অনুষ্ঠানে দুই প্রাক্তন অধিনায়কের ছিলেন কি না জানা যায়নি।
সস্ত্রীক সৌরভ এবং সচিন ।
প্রতিবছর বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই সৌরভের জন্মদিন উদযাপিত হয় । সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় তিনি ভাসতে থাকেন । এবার তাঁর অর্ধশতক পূর্ণ। অথএব উচ্ছ্বাস একটু বেশি হওয়ার কথা। সৌরভ শহরে নেই, তবুও উচ্ছ্বাসের কমতি নেই। লন্ডনে জন্মদিনের সমারোহে হাজির থাকবেন একাধিক প্রাক্তন ক্রিকেটার । সচিনেরও থাকার কথা। অভিষেক ডালমিয়াও তাঁর স্ত্রী এখন লন্ডনে । পার্টিতে তাঁরা যোগ দেবেন না, এরকম কি হতে পারে ! অবশ্যই হাজির থাকবেন সুপরিচিত এই দম্পতি । জাভেদ আখতারও এখন লন্ডনে । খেলা দেখতে গেছেন । সৌরভের একান্ত অনুরাগী এই কবি সৌরভকে নিয়ে কবিতা লিখেছেন, শিরোনাম ‘হাফ সেঞ্চুরি মার দি ইসনে’ কবিতার ছত্রে ছত্রে সৌরভ স্তুতি আর খেলার প্রতিভা নিয়ে কবির আবেগ আপ্লুত অনুভূতি । সৌরভের অর্ধশতকে জাভেদের নিবেদিত আনন্দও স্মরণীয় হয়ে থাকবে ।
❤ Support Us










