Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩, ২০২৩

হাইকোর্টে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের রিপোর্ট তলব। সময়সীমা ২ সপ্তাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের রিপোর্ট তলব। সময়সীমা ২ সপ্তাহ

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত চূড়ান্ত তালিকা সর্বসমক্ষে আনতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সময়সীমা ২ সপ্তাহ। তার মধ্যে নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের জেলা, জাতি ও শ্রেণি ,পরীক্ষায় প্রাপ্ত নম্বর সহ সমস্ত তথ্য আদালতে পেশ করতে হবে।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০১৬ সালে ৪২,০০০ প্রার্থীকে কীসের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল, অ্যাপ্টিউট টেষ্ট হয়েছিল কিনা, সে সব কিছু বিস্তারিতভাবে  প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ স্থির করবে আদালত। এখানে বলা প্রয়োজন, ইতিপূর্বে কোর্ট প্রশ্ন তুলেছিল কীভাবে দেড় থেকে দু মিনিটের মধ্যে ইন্টারভিউ ও আপটিচটিউট পরীক্ষা নেওয়া হয়েছিল। বোর্ড এ নিয়ে বিশদে রিপোর্ট পেশ করলে এ সম্পর্কে আরো তথ্য পাওয়া যেতে পারে।

ভ্রষ্টাচারের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগের মতোই তাঁর লড়াই জারি রেখেছেন। এ মুহুর্তে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। তবে, শীর্ষ আদালতের নির্দেশে সম্প্রতি নিয়োগ সংক্রান্ত দুটি মামলা সরানো হয়েছে তাঁর বেঞ্চ থেকে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলাও রয়েছে তার মধ্যে। বিচারপতি অমৃতা সিনহা এজলাসে বাদী ও বিবাদী উভয় পক্ষের বক্তব্য শোনা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!