Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৩

শাহি সফরের আগে, মণিপুরের বিক্ষোভের উত্তাপ ছড়ালো রাজধানীতে

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহি সফরের আগে, মণিপুরের বিক্ষোভের উত্তাপ ছড়ালো রাজধানীতে

অমিত শাহের সফরের আগে নয়াদিল্লিতে মণিপুর সরকারের বিরুদ্ধে কুকি আদিবাসীদের বিক্ষোভ মিছিল। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অপসারণ চেয়ে প্রতিবাদ শুরু করেছে। সোমবার নয়া দিল্লিতে, মুখ্যমন্ত্রী এন বীরেন মেইতিদের প্রতিনিধি, এই প্ল্যাকার্ডে কুকি আদিবাসীরা বিক্ষোভ মিছিল করেছেন। মণিপুরে আদিবাসীদের উপর হিংসা ও খুনের প্রতিবাদে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছিল।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের ১১ থেকে ১৬টি জেলায় এই হিংসার ঘটনা চলছে। হিংসার বলি হয়েছেন এ পর্যন্ত ৭৫ জন। ৩০০-র বেশি মানুষ আহত হয়েছেন। বহু মানুষ ঘরছাড়া। মেইতি সম্প্রদায়ের তফসিলি উপজাতির দাবির বিষয় আদালতের রায়ের পর ৩ মে থেকে মণিপুরে এই হিংসার শুরু যে এখনও চলছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সরকার কুকিদের গ্রাম থেকে উচ্ছেদ করে বনাঞ্চল কেড়ে নিচ্ছে, এই অভিযোগে কুকিরা প্রতিবাদে সামিল হয়েছে অমিত শাহ মণিপুর আসার আগে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!