Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৮, ২০২৩

বার্সা কিংবা আল হিলাল নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন মেসি

আরম্ভ ওয়েব ডেস্ক
বার্সা কিংবা আল হিলাল নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন মেসি

কখনও শোনা যাচ্ছিল সৌদি আরবের আল হিলাল। কখনও আবার স্পেনের বার্সেলোনা। মাঠে ভেসে উঠেছিল বায়ার্ন মিউনিখের নামও। যাবতীয় জল্পনা–কল্পনাল অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলবেন তিনি। নিজের মুখেই মায়ামিতে যাওয়ার কথা ঘোষণা করেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।

এক স্প্যানিশ সংবাদপত্রকে মেসি বলেছেন, ‘আমি ইন্টার মায়ামিতেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে বার্সেলোনা ছাড়াও আরো এক ইউরোপিয়ান ক্লাবে যাওয়ার প্রস্তাব ছিল। ইউরোপে খেললে আমি বার্সেলোনাতেই যেতাম। যেহেতু ইউরোপে খেলার সিদ্ধান্ত নিইনি, তাই ইন্টার মায়ামিতেই সই করছি।’‌ মেসির ইচ্ছে ছিল ইউরোপ ছেড়ে একবার মেজর লিগ সকারে খেলা। অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
আমেরিকার ক্লাবে যাওয়ার প্রসঙ্গে মেসি বলেন, ‘‌বিশ্বকাপ জেতার পর থেকেই আমার মেজর লিগ সকারে খেলার ইচ্ছে ছিল। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’‌ আসলে বার্সিলোনায় না যাওয়ার পেছনে অতীতের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে। একসময় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তাই আর বার্সেলোনায় ফিরতে চাইলেন না লিওনেল মেসি।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে দু’‌বছরের চুক্তি হয়েছিল। ১ জুন তাঁর সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর ফ্রি ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে নেওয়ার জন্য সৌদি আরবের আল হিলাল ঝাঁপিয়েছিল। বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে। পাশাপাশি বার্সিলোনাও মেসিকে ফেরাতে চেয়েছিল। শেষ পর্যন্ত তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!