Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১২, ২০২৩

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ম্যাসকটে এবার লর্ড হনুমান

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ম্যাসকটে এবার লর্ড হনুমান

আজ থেকে থাইল্যান্ডের ব্যাঙ্ককে শুরু হল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। চলবে ১৬ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার সবচেয়ে বড় চমক ম্যাসকট। এবারের প্রতিযোগিতায় ম্যাসকট হিসেবে স্থান পেয়েছে হিন্দু ধর্মের ঐশ্বরিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লর্ড হনুমান।

কেন লর্ড হনুমানকে ম্যাসকট করা হয়েছে, এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ভগবান হনুমান আনুগত্য এবং সাহসের প্রতীক, তা উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, ‘‌যেহেতু হনুমান (ভগবান) রামের সেবায় গতি, শক্তি, সাহস এবং প্রজ্ঞাসহ অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে, হনুমানের সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, প্রকৃতপক্ষে, তার অবিশ্বাস্যভাবে দৃঢ় আনুগত্য এবং ভক্তির নিদর্শন।’‌

ম্যাসকটটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের বিভিন্ন প্রয়োজনীয় বৈশিষ্ট্যকে নির্দেশ করে বলেও এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘‌২৫ তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ লোগো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের দক্ষতা, দলগত কাজ, নিজেদের উৎসর্গ করা এবং খেলাধুলা প্রতি আবেগকে নির্দেশ করে।’‌ থাইল্যান্ডসহ এই সংস্কৃতিতে হিন্দুধর্মের প্রভাবের কারণে বাল্মীকির লেখা ভারতীয় মহাকাব্য রামায়ণ দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে স্থান পেয়েছে। রামাকিয়েন হল ভারতীয় রামায়নের থাই সংস্করণ।
কোভিডের জন্য ২০২১ সালে প্রতিযোগিতা বাতিল হয়েছিল। এবারের প্রতিযোগিতায় আয়োজক থাইল্যান্ড ছাড়াও হংকং, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন ও সিঙ্গাপুর অংশ নিচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!