Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ১০, ২০২৫

প্রাক্তন ব্যঙ্ক গভর্নর মার্ক কার্নি হচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাক্তন ব্যঙ্ক গভর্নর মার্ক কার্নি হচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন। কানাডার ফেডারেল লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে জয়লাভের পর মার্ক কার্নি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন এই গভর্নরের নাম প্রধামন্ত্রী হিসেবে ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, প্রাক্তন সরকারি হাউস নেতা করিনা গোল্ড এবং প্রাক্তন সংসদ সদস্য ফ্রাঙ্ক বেলিসকে পরাজিত করে ম্যাক কার্নি ফেডারেল লিবারেল পার্টির নেতৃত্বের দৌড়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৮৫.৯% ভোট। রবিবার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট। কার্নি হবেন পশ্চিম কানাডার প্রথম উদারপন্থী প্রধানমন্ত্রী হবেন, যা ভৌগোলিকভাবে রাজনৈতিকভাবে বিভক্ত একটি দেশে একটি মূল্যবান পরিচয়।

এক সময় ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর ছিলেন মার্ক কার্নি। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডেরও দায়িত্ব সামলেছিলেন। উত্তর আমেরিকা এবং ইংল্যান্ডের আর্থিক সংকটের সময় তদারককারী হিসেবে কাজ করেছিলেন। ৫৯ বছর বয়সী কার্নি এমন সময়ে দেশের প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন, যখন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে , যা দীর্ঘদিন ধরে তার নিকটতম মিত্র এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প সমস্ত কানাডিয়ান পণ্যের উপর ২৫% কর আরোপের ঘোষণা করেছেন। যার মধ্যে মোটরগাড়ি এবং জ্বালানি খাতের উপর একটি কর আরোপ করা হয়েছে। এই শুল্ক কানাডার ভঙ্গুর অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পর মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘‌আমেরিকা কানাডা নয় । এবং কানাডা কখনই, কোনওভাবেই আমেরিকার অংশ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার অস্তিত্বগত সংকটকে উন্মোচিত করে দেশবাসীকে ক্ষুব্ধ করেছে।’‌ প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ককে ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন কার্নি। তিনি বলেন, ‘‌এই লড়াইয়ে আমরা জিতব।’‌
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর ছিলেন মার্ক কার্নি। এরপর ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নরের দায়িত্ব সামলেছিলেন। কার্নি কবে দায়িত্ব গ্রহণ করবেন, তা এখনও স্পষ্ট নয়। বিদায়ী প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে আলোচনা করেই দিন স্থির করবেন।
কার্নির নাম ঘোষণার আগে বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেলদের উদ্দেশ্যে বলেন, ‘‌আমি সরকারের উত্তরাধিকার নিয়ে অত্যন্ত গর্বিত। ‌পাশাপাশি তিনি দেশের জন্য বিপজ্জনক সময়ের বিষয়ে সতর্ক করে বলেন, ‘‌এটি একটি জাতি–নির্ধারক মুহূর্ত। গণতন্ত্র কোনও প্রদত্ত বিষয় নয়। স্বাধীনতা কোনও প্রদত্ত বিষয় নয়। এমনকি কানাডাও কোনও প্রদত্ত বিষয় নয়। আমরা সবকিছু অর্জন করেছি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!