Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৫, ২০২২

অ্যাথলিট কমিশনের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মেরি কম, ভাইস–চেয়ারপার্সন শরথ কমল

আরম্ভ ওয়েব ডেস্ক
অ্যাথলিট কমিশনের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মেরি কম, ভাইস–চেয়ারপার্সন শরথ কমল

দীর্ঘদিন ধরেই ক্রীড়া প্রশাসনে আসার ইচ্ছে ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল ভারতীয় বক্সিংয়ের কিংবদন্তী মেরি কমের। অলিম্পিকে পদকজয়ী এই বক্সার সর্ববসম্মতিক্রমে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলিট কমিশনের চেয়ারপার্সন নির্বাচিত হলেন। ভাইস–চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন টেবিল টেনিসের কিংবদন্তী অচিন্ত শরথ কমল।
আগেই ঠিক হয়েছিল, মেরি কম, পিভি সিন্ধু, শরথ কমলের মতো ১০ জন বিশিষ্ট ক্রীড়াবিদকে নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনে নতুন ‘‌অ্যাথলিট কমিশন’‌ গঠন করে হবে। সোমবার দিল্লিতে রিটার্নিং অফিসার উমেশ সিনহা কমিশনের ১০ জন সদস্যের নাম ঘোষণা করেন। এই তালিকায় রয়েছেন, মেরি কম, পিভি সিন্ধু, গগন নারাং, শরথ কমল, বজরং লাল, মীরাবাই চানু, রানি রামপাল, শিব কেশবন, ভবানী দেবী, ওম প্রকাশ কারহানা। নির্বাচিত সদস্যদের মধ্যে একজন চেয়ারপার্সন ও একজন ভাইস–চেয়ারম্যান বেছে নেওয়ার কথা ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেরি কম ও শরথ কমল নির্বাচিত হয়েছেন। ৮ জনয় হয়েছেন স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেধা।
অ্যাথলিট কমিশন গঠনের জন্য ভারতীয় অলিম্পিক সংস্থা ৩৬টি জাতীয় স্পোর্টস ফেডারেশন থেকে ৪২জন অ্যাথলিটকে বেছে নিয়েছিল। ১৩ নভেম্বর বিকেট ৫টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়েছিল। ১৩ নভেম্বর সন্ধ্যায় রিটার্নিং অফিসার একটা তালিকা প্রকাশ করেছিলেন। সেই তালিকায় ৪২ জনের নাম ছিল। মনোনীত ক্রীড়াবিদদের ১৪ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল নাম প্রত্যাহারের। ১৪ নভেম্বর সকালে ৩২ জন নাম প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত ১০ জন ক্রীড়াবিদ অ্যাথলিট কমিশনের ১০টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!