- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২০, ২০২৫
পার্কসার্কাসে চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন
কলকাতায় ফের ভয়াবহ আগুন। পার্ক সার্কাস স্টেশনের কাছে তিলজলায় একটি চামড়া কারখানায় আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। স্থানীয় মানুষেরা জানাছেন, স্টেশন সংলগ্ন একটি কারখানার গো ডাউনে আচামকা আগুন লাগে আজ দুপুরে। মূলত এই এলাকায় একের পর এক চামড়ার কারখানা রয়েছে। ছোটো ছোট ঘুমটি ঘর। দাহ্য বস্তু চারিদিকে। দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। দমকলের ১২ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালিয়ে যাচ্ছে । তবে ঘিঞ্জি এলাকায় ঢোকেনি দমকলের গাড়ি। দূর থেকেই পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে।
কারখানার পাশেই পার্ক সার্কাস স্টেশন। আতঙ্ক ছড়ায় নিত্যযাত্রীদের মধ্যে। ধোঁয়া দেখে প্ল্যাটফর্ম, ওভারব্রিজে ভিড় করেন তাঁরা। রেলপুলিশ এসে যাত্রীদের সরিয়ে দেয়। সুরক্ষা সুনিশ্চিত করতে দুপুর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। এর ফলে বিপাকে পড়তে হয় ট্রেন যাত্রীদের। ৪ নম্বর প্ল্যাটফর্ম এবং কারখানার অংশ ব্যারিকেড করে ঘিরে দিয়েছে আরইপি। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।
শুধু পার্ক সার্কাস নয়, কলকাতার নারকেলডাঙাতেও আগুন লেগেছে। নারকেলডাঙ্গার হরিজন বস্তির একটি বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
❤ Support Us






