Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৪

আক্ষেপ মিটিয়ে কমনওয়েলথ দাবায় সোনা জিতলেন মিত্রাভ গুহ

আরম্ভ ওয়েব ডেস্ক
আক্ষেপ মিটিয়ে কমনওয়েলথ দাবায় সোনা জিতলেন মিত্রাভ গুহ

দু’বছর আগে শ্রীলঙ্কায় কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। আক্ষেপ নিয়ে দেশে ফিরেছিলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার মিত্রাভ গুহ। অবশেষে দু’বছর পর তাঁর সেই আক্ষেপ মিটল। মালয়েশিয়ার মেলাকাতে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে এবছর সোনা জিতলেন বাংলার এই তরুণ গ্র্যান্ডমাস্টার। নবম রাউন্ডের এই প্রতিযোগিতায় তাঁর সংগ্রহ ৭.৫ পয়েন্ট।

অষ্টম রাউন্ড শেষে শীর্ষে থাকা আন্তর্জাতিক মাস্টার রোহিত কৃষ্ণর থেকে পয়েন্ট ৫ পয়েন্টে পিছিয়েছিলেন মিত্রাব গুহ শেষ রাউন্ডে তার প্রতিপক্ষ ছিল শীর্ষে থাকা রোহিত কৃষ্ণাই চ্যাম্পিয়ন হতে গেলে জেতা ছাড়া কোনও রাস্তা ছিল না মিত্রাভর সামনে। শেষ রাউন্ডে জয়ের জন্য তিনি অলআউট ঝাঁপিয়ে পড়েন। মিত্রাভর আক্রমনাত্মক খেলার সামনে মন্ত্রী হারিয়ে বসেন রোহিত কৃষ্ণা। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি। নবম রাউন্ডে জিতে সোনা দখল করেন মিত্রাভ।

প্রথম চার রাউন্ডে দারুন শুরু করেছিলেন মিত্রাভ। চারটি গেমেই তিনি জয়লাভ করেন। পঞ্চম গেমে এসে হারতে হয় গ্র্যান্ডমাস্টার ললিত বাবুর কাছে। ষষ্ঠ রাউন্ডে ড্র করেন। এরপর বাকি তিনটি রাউন্ডে জিতে বাজিমাত করেন মিত্রাভ গুহ।

সোনা জয়ের পর মিত্রাভ বলেন, “এর আগেরবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। অবশেষে সেই আক্ষেপ এবছর পূরণ করতে পারলাম। আমার কাছে এই সোনা জয়টা সহজ ছিল না। প্রথম চারটি রাউন্ড জয়ের পর হারতে হয়েছিল। তারপর ড্র। শেষ তিন রাউন্ডে জিতে স্বপ্ন পূরণ করতে পেরেছি।” কমনওয়েলথভুক্ত দেশের প্রায় ১০০ জন প্রতিযোগী এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বাংলার আর এক দাবাড়ু সায়ন্তন দাস নবম স্থানে শেষ করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!