- এই মুহূর্তে বি। দে । শ
- সেপ্টেম্বর ১, ২০২৬
সাংহাই সম্মেলনে পুতিনের কাছে যুদ্ধ বন্ধের আবেদন মোদীর
যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনের কাছে তিনি এই আবেদন জানান। সাক্ষাতের সময় পুতিনকে মোদী বলেন, যুদ্ধ মানবতার জন্য চরম হুমকি। সমস্ত সমস্যার শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত।
সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই দুজনের মধ্যে সাক্ষাৎ হয়। বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী মোদী পুতিনকে যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী মোদী বলেন যে, যুদ্ধ মানবতার জন্য একটা হুমকি এবং ভারত সর্বদা শান্তির পক্ষে থেকেছে। তিনি আরও বলেন যে, মানবতার স্বার্থে যে কোনও মূল্যে যুদ্ধের অবসান ঘটাতে হবে।
প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন যে, সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে যেতে হবে। কারণ যুদ্ধের প্রতিটি দিন মানবতার কল্যাণকে পিছিয়ে দেয়। বুদ্ধ ও গান্ধীর আদর্শ অনুসরণকারী একটা দেশ হিসেবে ভারত সর্বদা শান্তির পক্ষে।’ মোদী পুতিনকে বলেন যে, যুদ্ধ প্রতিরোধের মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও রাশিয়ার জাতীয় স্বার্থের ওপর জোর দেওয়ার কথা তুলে ধরেন। তিনি পুতিনকে বলেন, ‘গত বছর আপনার ভারত সফর অত্যন্ত সফল ও স্মরণীয় ছিল। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে, আমাদের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে এবং আমরা উভয় দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করছি। জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে এগিয়ে যাওয়াই আমাদের উভয়ের ভাবনার বিষয় এবং ভবিষ্যতেও এটাই আমাদের মূলমন্ত্র হয়ে থাকবে।’
প্রতিরক্ষা, শক্তিসহ আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে। প্রধানমন্ত্রী মোদী এবং রুশ রাষ্ট্রপতি ব্রিকস সম্মেলনের আগে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সরবরাহ, বাণিজ্য সম্পর্ক, সার সরবরাহ এবং গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। রুশ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী মোদী খুশি। তিনি বলেন, ‘ইউক্রেন ইস্যুতে ভারত সমস্ত শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন করে এবং তা অব্যাহত রাখবে। ভারত সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে, যা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য। সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনের জন্য রাষ্ট্রপতি পুতিনের নয়াদিল্লি সফর রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’
ভ্লাদিমির পুতিনও রাশিয়া ও ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরেন। রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ইতিবাচক ধারায় এগোচ্ছে, যেখানে মোট বাণিজ্যের পরিমাণ ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত তত্ত্বাবধানে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে। পুতিন স্বয়ং বলেছেন যে, দুই দেশের সম্পর্ক আগের চেয়েও শক্তিশালী হচ্ছে। পুতিন দুই দেশের মধ্যে পর্যটন আদানপ্রদান বৃদ্ধির কথাও উল্লেখ করে বলেন, ২০২৫ সালের মধ্যে এটি ১৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বৈঠক চলাকালে রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রী মোদীকে বলেন, ‘আমি এটা জেনে খুশি যে, একটা বিশেষ ও সুবিধাজনক অংশীদারিত্বের নীতির ওপর ভিত্তি করে রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী, রাশিয়া-ভারত সম্পর্কের প্রতি আপনার বিশেষ মনোযোগ এবং আমাদের মধ্যে গড়ে ওঠা পেশাদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতে অবদান রেখেছে। এর জন্য আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
❤ Support Us








