- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৯, ২০২৩
শরীরে সংক্রমণ, দিল্লিতে নিয়ে আসা হচ্ছে পর্বতারোহী অনুরাগ মালুকে
মাউন্ট অন্নপূর্ণার ক্রেভাসে পড়ে যাওয়া ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসার জন্য তঁকে নেপাল থেকে দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এমনই জানিয়েছেন অভিযাত্রী সংস্থার এক শীর্ষ কর্তা।
রাজস্থানের কিশানগড়ের বাসিন্দা ৩৪ বছরের অনুরাগ মালু তিন নম্বর ক্যাম্প থেকে নামার সময় ৬ হাজার মিটার উচ্চতা থেকে ক্রেভাসে পড়ে যান। মালু নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে শেরপাদের একটা দল তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু তাঁরা অনুরাগ মালুকে খুঁজে পাননি। এরপরই ভারত ও নেপাল সরকারের যৌথ উদ্যোগে হেলিকপ্টারে উদ্ধারকারী দল পাঠানো হয়। অনুরাগ মালুকে উদ্ধার করার জন্য তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল। টানা তিন দিন ধরে একটানা অনুসন্ধানের পর ২০ এপ্রিল প্রায় ৫৮০০ মিটার উচ্চতায় গভীর ক্রেভাসে তাঁকে জীবিত পাওয়া যায়। এরপর তাঁকে দ্রুত পোখারার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নতমানের চিকিৎসার জন্য পরে কাঠমান্ডুতে স্থানান্তরিত করা হয়।
অনুরাগ মালুর খুড়তুতো ভাই সুধীর মালু সংবাদসংস্থাকে বলেছেন, ‘অনুরাগকে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে সব ব্যবস্থা না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না।’ অভিযাত্রী সংস্থার কর্তা ও সপ্তম সামিট ট্রেকের এক কর্তা বলেছেন, ‘অনুরাগ মালুর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ওর উন্নত চিকিৎসার প্রয়োজন। দ্রুত দিল্লিতে নিয়ে যাওয়া হবে।’
❤ Support Us






